বেতন শুরু ৩৫ হাজারের বেশি! কোন যোগ্যতায় এসএসসির এই লোভনীয় পদে আবেদন করা যাবে? একনজরে সমস্ত তথ্য

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! স্টাফ সিলেকশন কমিশন (SSC) বা এসএসসি-র তরফে জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ছাড়াও টেলিকম ফিল্ডে এই শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়া ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্টে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদেও নিয়োগের সুযোগ রয়েছে। সব মিলিয়ে মোট ১৭৪৮টি শূন্যপদে প্রার্থী বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদন শুরুর তারিখ: গত ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬-এর রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে।

ফি জমার শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

সংশোধনী উইন্ডো (Correction Window): ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ফর্ম সংশোধনের সুযোগ থাকবে।

বেতন ও শিক্ষাগত যোগ্যতা:
গ্রুপ ‘বি’ লেভেল-৬ পোস্টের এই পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদনকারীদের বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (কিছু পদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য), এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

আবেদনের পদ্ধতি:
১. প্রথমে এসএসসি-র অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ সম্পন্ন করতে হবে।

২. রেজিস্ট্রেশনের পর পরীক্ষার বিবরণ, পছন্দের পোস্ট ও পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে।

৩. নির্দিষ্ট মাপের লাইভ ছবি ও সিগনেচার আপলোড করে অনলাইন ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে।

৪. ভবিষ্যতের সুবিধার জন্য ফাইনাল সাবমিট করা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বা সেভ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।