OMG! বাঘের শিকার ছিনতাইয়ের চেষ্টা, দেখুন কুমিরের সঙ্গে বাঘের মারাত্মক লড়াই

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি আশ্চর্যজনক ও রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শিকারের জন্য এক খতরনাক বাঘ আর বিশাল কুমিরের মধ্যে চলছে এক ভয়ঙ্কর লড়াই। ভিডিওটি দেখে ইউজাররা রীতিমতো হতবাক।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হিংস্র বাঘ অত্যন্ত পরিশ্রম করে একটি বুনো শূকরকে শিকার করেছে। বাঘের থাবা ও দাঁতের সামনে শূকরটি প্রায় অসহায় হয়ে পড়েছে। শিকার প্রায় বাঘের দখলে চলে এসেছে, ঠিক সেই সময় জলে লুকিয়ে থাকা বিশাল এক কুমির দ্রুতগতিতে সেখানে চলে আসে। কুমিরের নজর সরাসরি বাঘের শিকার করা শূকরটির দিকে।

কুমিরটি বাঘের মুখ থেকে তার শিকার ছিনিয়ে নেওয়ার জন্য লম্ফঝম্প শুরু করে। কিন্তু বাঘ হার মানার পাত্র নয়! কুমিরের উপস্থিতি সত্ত্বেও বাঘটি তার শিকারকে ছেড়ে দিতে রাজি হয়নি। বরং শূকরটিকে মুখে পুরে দ্রুত সেখান থেকে দূরে সরে যায়। এই পুরো দৃশ্যটিই ক্যামেরায় ধরা পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ইউজাররা বাঘের সাহসিকতা দেখে বিস্মিত। শিকারের এমন শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে আপনিও চোখ রাখুন এই ভিডিওতে।