ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলি! সরকারি দফতরে বসে ভোটার তথ্য সংগ্রহের অভিযোগ BLO-র বিরুদ্ধে, তুঙ্গে বিতর্ক

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে একটি অঙ্গনওয়াড়ি (ICDS) কেন্দ্রে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠল বুথ লেভেল অফিসার (BLO) মধুসূদন মণ্ডলের বিরুদ্ধে। সরকারি ICDS কেন্দ্রে ভোটার তালিকা সংক্রান্ত কাজের অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। গতকাল এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়।
স্থানীয়দের অভিযোগ, সরকারি কেন্দ্রকে ব্যবহার করে BLO মধুসূদন মণ্ডল ফর্ম বিলি করছিলেন, যা নিয়মের পরিপন্থী। যদিও, BLO মধুসূদন মণ্ডল তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে এলাকায় অসন্তোষ তীব্র হওয়ার মুখে, তিনি কেন্দ্র ছেড়ে পরে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন বলে জানা গিয়েছে।
ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির এই ঘটনা সরকারি কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।