ChatGPT-কে টেক্কা দিতে গুগলের মাস্টারস্ট্রোক! লঞ্চ হলো সুপারফাস্ট Gemini 3 Flash, কোডিং থেকে ইমেজ—সবই হবে চোখের পলকে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর লড়াইয়ে এবার বড়সড় ধামাকা করল গুগল। বুধবার টেক জায়ান্ট গুগল রিলিজ করল তাদের লেটেস্ট এবং সুপারফাস্ট এআই মডেল Gemini 3 Flash। সংস্থার দাবি, আগের মডেলগুলোর তুলনায় এটি অনেক বেশি দ্রুত এবং জটিল কাজ অনায়াসে করতে সক্ষম।

Gemini 3 Flash-এর বিশেষত্ব কী?
গুগল জানিয়েছে, কোডিং এবং গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এই নতুন মডেলটি এককথায় অপ্রতিরোধ্য। জেমিনি ৩ ফ্ল্যাশ-কে এমনভাবে তৈরি করা হয়েছে যা ইউজারদের করা যেকোনো গভীর ও জটিল প্রশ্নের উত্তর মানুষের মতো চিন্তা করে দিতে পারবে।

পারফরম্যান্স: GPQA Diamond বেঞ্চমার্কে এই মডেলটি ৯০.৪ শতাংশ নম্বর পেয়ে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে।

সাশ্রয়ী: জেমিনি ৩ প্রোর তুলনায় এটি অনেক বেশি সাশ্রয়ী। প্রতি মিলিয়ন ইনপুট টোকেনের দাম রাখা হয়েছে মাত্র .৫০ ডলার।

কীভাবে ব্যবহার করবেন এই নতুন এআই?
ইতিমধ্যেই গ্লোবাল রোল-আউট শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ, আপনি যদি জেমিনি ব্যবহারকারী হন, তবে অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি এই নতুন মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন। ডেভেলপাররা ‘Google AI Studio’-তে জেমিনি এপিআই-এর মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। এমনকি ‘Antigravity’ এআই প্ল্যাটফর্মেও মিলবে এই সুবিধা।

ChatGPT-র সঙ্গে টক্কর
সম্প্রতি ওপেনএআই (ChatGPT) তাদের নতুন ইমেজ জেনারেশন মডেল লঞ্চ করে গুগল-কে চ্যালেঞ্জ ছুড়েছিল। দাবি করা হয়েছিল, তাদের মডেল গুগলের Nano Banana-র সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। সেই রেশ কাটতে না কাটতেই গুগল তাদের ‘ডিপ থিঙ্ক’ ক্ষমতাসম্পন্ন এই নতুন ফ্ল্যাশ মডেল এনে বাজার দখলের লড়াই আরও জমিয়ে দিল।