৮২৩ বছর পর বিরল যোগ? ২০২৬-এর ফেব্রুয়ারি নিয়ে নেটপাড়ায় তুুমুল শোরগোল, জানুন আসল সত্য

ফেব্রুয়ারি ২০২৬—ক্যালেন্ডারের পাতা উল্টাতেই চোখে পড়ছে এক অদ্ভুত সুন্দর বিন্যাস। রবিবার দিয়ে মাস শুরু আর শনিবার দিয়ে শেষ, যার মাঝে প্রতিটি দিন (রবি থেকে শনি) এসেছে ঠিক ৪ বার করে। এই নিখুঁত গাণিতিক ছক ঘিরেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। কেউ দাবি করছেন এটি ‘অলৌকিক’, কেউ আবার একে ‘৮২৩ বছরের রেকর্ড’ বলে শেয়ার করছেন। কিন্তু আসল সত্যিটা কী?

বিশেষজ্ঞদের মতে, এটি কোনো অলৌকিক বা বিরল ঘটনা নয়। আসলে ২০২৬ একটি সাধারণ বছর (অধিবর্ষ বা লিপ ইয়ার নয়), তাই ফেব্রুয়ারি ২৮ দিনের। আর যখনই ২৮ দিনের কোনো মাস রবিবার থেকে শুরু হয়, তখনই এক সপ্তাহে ৭ দিন হিসেবে ২৮ দিনে ঠিক ৪টি পূর্ণ সপ্তাহ তৈরি হয়। ফলে প্রতিটি বার ৪ বার করেই ফিরে আসে।

এর আগে ২০২১ সালেও এমন ক্যালেন্ডার আমরা দেখেছি এবং ২০৩৭ সালেও একই দৃশ্য দেখা যাবে। তাই ৮২৩ বছর পর এমন যোগ আসার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। এটি কেবল সাধারণ গণিতের একটি সুন্দর রূপ। স্রেফ হুজুগে কান না দিয়ে ক্যালেন্ডারের এই পরিচ্ছন্ন বিন্যাসটি উপভোগ করাই বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy