৬০ লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত! ভোটের মুখে নাম কি বাদ যাচ্ছে আপনারও? বড় আপডেট কমিশনের

রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেলেও প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও বিশ বাঁও জলে। ভোটার তালিকার ‘বিবেচনাধীন’ (Considered) শ্রেণিতে থাকা এই বিপুল সংখ্যক মানুষ আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। এই পরিস্থিতির মধ্যেই বুধবার মুখ খুলল নির্বাচন কমিশন।

কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, বর্তমানে জুডিশিয়াল অফিসাররা এই ৬০ লক্ষ নামের তথ্য খতিয়ে দেখার কাজ করছেন। এখনও পর্যন্ত মাত্র ২১ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে স্বস্তির খবর এই যে, চলতি সপ্তাহের শুক্রবার বা শনিবারের মধ্যেই প্রথম দফার ‘সাপ্লিমেন্টারি তালিকা’ (Supplementary List) প্রকাশিত হতে পারে। সুব্রত গুপ্তের কথায়, “জুডিশিয়াল অফিসাররা আগামী এক-দু’দিনের মধ্যে নিষ্পত্তিকৃত নামগুলি আমাদের জানাবেন। আশা করছি শনিবারের মধ্যে তালিকা প্রকাশ পাবে।”

তবে কমিশনের এই ঢিমেতালে কাজ নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরব হয়ে বলেন, “২৩ এবং ২৯ এপ্রিল ভোট। অথচ এখনও ৩৯ লক্ষ নাম ঝুলে আছে। যাঁদের নাম বাদ যাবে, তাঁরা ট্রাইব্যুনালে যাওয়ার সময়টুকু পাবেন তো? নাকি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অন্য কোনো উদ্দেশ্য আছে?” প্রশ্ন উঠছে, মাত্র এক মাস সময়ের মধ্যে বাকি ৩৯ লক্ষ নামের নিষ্পত্তি এবং আইনি জটিলতা কাটিয়ে ওঠা আদৌ সম্ভব কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy