৬টি বিমানবন্দরে বোমা হামলার হুমকি, ইন্ডিগো এয়ারলাইন্সের কাছে আসা মেল ঘিরে কলকাতা-সহ দেশজুড়ে চূড়ান্ত সতর্কতা
November 12, 2025

দেশের পাঁচটি—দিল্লি, মুম্বই, চেন্নাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদ—বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ই-মেল আসার পর নিরাপত্তা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, এই তালিকায় কলকাতা বিমানবন্দরও রয়েছে।
বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এই হুমকি ই-মেল আসে ইন্ডিগো এয়ারলাইন্সের কাছে। এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে উল্লিখিত সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয় এবং তল্লাশি অভিযান শুরু হয়ে যায়।
যদিও প্রাপ্ত ই-মেলটি পরীক্ষা করে দেখা গিয়েছে যে এই হুমকি “নন-স্পেসিফিক এবং পর্যাপ্ত বিশ্বাসযোগ্য নয়।” তবে নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে সব বিমানবন্দরেই। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত চলছে।