পুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে টাকা! চা শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের

দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের জন্য দারুণ খুশির খবর শোনাল রাজ্য সরকার। উৎসবের আনন্দ দ্বিগুণ করতে সমস্ত চা শ্রমিকদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ হারে পুজো বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন। সোমবার প্রশাসনের তরফে এ সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকাও জারি করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই শ্রমিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

আসন্ন উৎসবের মরশুম শুরুর আগেই, অর্থাৎ আগামী ৫ অক্টোবরের মধ্যে এই বোনাসের সমস্ত টাকা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের অতিরিক্ত শ্রম কমিশনার অমল মজুমদারের স্বাক্ষরিত ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, পাহাড় ও সমতলের সমস্ত চা বাগানকেই বাধ্যতামূলকভাবে এই ২০ শতাংশ হারে বোনাস প্রদান করতে হবে। যদিও চা বাগান মালিক সমিতিগুলির একাংশের দাবি, বর্তমান পরিস্থিতিতে সমস্ত বাগানের পক্ষে একলপ্তে এই ২০ শতাংশ বোনাস দেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবুও রাজ্য সরকারের এই কঠোর পদক্ষেপে উৎসবের মুখে বড় আর্থিক স্বস্তি পেলেন লক্ষ লক্ষ চা শ্রমিক।

Pratik Saha
  • Pratik Saha