৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে এল Samsung Galaxy F17 5G

স্যামসাং তাদের নতুন Galaxy F17 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। এই ফোনটি হালকা ও পাতলা ডিজাইনের (মাত্র ৭.৫ মিমি পুরু) এবং এটি ধুলো ও জলরোধী (Dust and Splash Resistant)। এই ফোনে রয়েছে শক্তিশালী Exynos ১৩৩০ চিপসেট এবং Corning Gorilla Glass Victus ডিসপ্লে সুরক্ষা। এছাড়াও, এতে Google Gemini এবং Circle to Search সহ একাধিক Galaxy AI ফিচার রয়েছে, যা ফোনটিকে আরও স্মার্ট করে তুলেছে।
দাম, অফার ও কোথায় পাবেন
দাম: ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা।
রং: নিও ব্ল্যাক এবং ভায়োলেট পপ—এই দুটি রঙে ফোনটি পাওয়া যাবে।
উপলভ্যতা: ফোনটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং নির্দিষ্ট কিছু রিটেল দোকানে পাওয়া যাবে।
অফার: এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে কিনলে ক্রেতারা ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও, ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই সুবিধা রয়েছে।
এক নজরে ফিচার
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস Infinity-U Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
ক্যামেরা: পিছনের দিকে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ৫০ মেগাপিক্সেল সেন্সরে OIS (Optical Image Stabilisation) ফিচার রয়েছে। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারি: ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
সফটওয়্যার: ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে।