৩০ বছর পর বিধানসভায় অধীর, নজরকাড়া মৌসমও! ২০২৬ নির্বাচনে বড় ধামাকা দিতে কী কী প্রতিশ্রুতি দিল কংগ্রেস?

বাংলার বিধানসভা নির্বাচনে এবার বড় চমক দিতে চলেছে জাতীয় কংগ্রেস। অসমের প্রচার পর্ব চুকিয়ে সোজা কলকাতায় পা রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার বিধানভবনে বঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য দলের হাই-ভোল্টেজ ইস্তেহার প্রকাশ করলেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে এদিন রাজ্য রাজনীতির নতুন দিশা দেখাল হাত শিবির।

জোট নয়, লড়াই এবার একলা

২০১৬ এবং ২০২১ সালের নির্বাচনে বামেদের সাথে জোট বেঁধে লড়লেও, ২০২৬-এ কৌশলী অবস্থান নিয়েছে কংগ্রেস। এবার আর কারও হাত না ধরে ‘একলা চলো’ নীতিতে ময়দানে নেমেছে তারা। রাজনৈতিক মহলের মতে, নিজেদের হারানো জমি ফিরে পেতেই এই একক লড়াইয়ের সিদ্ধান্ত।

হেভিওয়েট প্রার্থীদের লড়াই: নজরে অধীর ও মৌসম

এবারের নির্বাচনে কংগ্রেসের সবচেয়ে বড় বাজি হতে চলেছেন বর্ষীয়ান নেতা অধীর চৌধুরী। দীর্ঘ ৩০ বছর পর ফের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছেন তিনি, লড়ছেন নিজের গড় মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে। অন্যদিকে, মালদার মালতিপুর কেন্দ্র থেকে লড়াই করছেন মৌসম নূর

জমজমাট বহরমপুর

ভবানীপুর, নন্দীগ্রাম কিংবা শিলিগুড়ির মতো হাই-প্রোফাইল কেন্দ্রগুলোর পাশাপাশি এবারের নির্বাচনে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুর। অধীর চৌধুরীর প্রত্যাবর্তনে সেখানে লড়াই এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে।

লাইভ আপডেট: কংগ্রেসের ইস্তেহারে বেকারদের কর্মসংস্থান, চা-শ্রমিকদের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবনে একাধিক বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর। ইস্তেহারের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে দেখুন আমাদের লাইভ ভিডিও।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy