১,০১৭ ভোটারের মধ্যে ১,০১৪ জনের এন্ট্রি সফল! কাজের চাপে যখন নাজেহাল সকলে, তখন তাক লাগিয়ে দিলেন এই মহিলা কর্মী

রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন স্পেশাল সামারি রিভিশন (SIR) প্রক্রিয়ার কাজের চাপ নিয়ে বুথ লেভেল অফিসাররা (BLO) ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন, ঠিক সেই সময়েই নজির গড়লেন লাভপুর বিধানসভার বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের ১৬৬ নম্বর বুথের BLO পুজা ঘোষ। তিনি মাত্র ১৭ দিনেই পুরো SIR প্রক্রিয়ার কাজ সফলভাবে সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছেন।

তাঁর বুথে মোট ভোটারের সংখ্যা ছিল ১,০১৭ জন। এর মধ্যে পুজা ঘোষ ১,০১৪ জনের ডেটা এন্ট্রি নিখুঁতভাবে শেষ করেছেন। বাকি ৩ জনের ক্ষেত্রে ডেটা সিস্টেমে ‘Record Not Found’ দেখাচ্ছে।

যেখানে কাজের চাপে অনেকে অসুস্থ হচ্ছেন বা অতিরিক্ত সময় লাগছে বলে অভিযোগ, সেখানে পুজা ঘোষের এই দ্রুত ও নিখুঁত কাজ এখন প্রশংসার কেন্দ্রবিন্দু। তাঁর এই সাফল্য রাজ্যের অন্যান্য BLO কর্মীদের জন্য একটি বড় দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি দেখিয়ে দিলেন, সঠিক পরিকল্পনা এবং অধ্যবসায়ের মাধ্যমে নির্ধারিত সময়ের অনেক আগেই কাজটি সম্পন্ন করা সম্ভব।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty