হায়দরাবাদে ৬৯ ফুট গণেশ মূর্তির বিসর্জন, যা দেখতে ভিড় মানুষজনের! দেখেনিন সেই ভিডিও

গণেশ পুজো মানেই মুম্বাইয়ের কথা মনে এলেও, চারমিনারের শহর হায়দরাবাদও এই উৎসবে কোনো অংশে কম যায় না। এখানে গণপতি বাপ্পার আরাধনা হয় ব্যাপক আড়ম্বরের সাথে। এবার হায়দরাবাদের বিখ্যাত খাইরাতাবাদের গণেশ মূর্তির উচ্চতা ছিল ৬৯ ফুট, যা দেখতে রেকর্ড সংখ্যক মানুষের ভিড় জমেছিল।
দশ দিনের গণেশ পুজোর শেষ দিন, অনন্ত চতুর্দশীতে, এই সুবিশাল মূর্তির বিসর্জন শুরু হয়েছে। শত শত মানুষের ভিড়ের মাঝে মূর্তিটি শহরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে হুসেন সাগরের দিকে। সেখানেই ক্রেনের সাহায্যে এই বিশাল মূর্তিটি বিসর্জন দেওয়া হবে।
এই মূর্তিটি শুধু আকারের জন্যই নয়, এর নান্দনিক সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্বের জন্যও এটি জনপ্রিয়। হায়দরাবাদের গণেশ পুজো সেখানকার সংস্কৃতি আর ধর্মীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।
#Hyderabad | The iconic #Khairatabad Ganesh idol reached Tank Bund
It would be immersed in Hussain Sagar at crane point number 4
Video credit: @nagaragopal
Live updates on #Ganesh idols immersion https://t.co/zFQA5vIE7Q pic.twitter.com/6b7Gj2pI3C
— The Hindu-Hyderabad (@THHyderabad) September 6, 2025