স্বাধীনতা দিবসের আগেই ধামাকা! ফ্লিপকার্ট ফ্রিডম সেলে মিলবে আইফোন ১৭ ও স্যামসাং এস২৫-এ বিরাট ছাড়

সামনেই স্বাধীনতা দিবস (Independence Day)। আর তার আগে থেকেই শুরু হয়ে গেছে দেশজুড়ে অনলাইন সেলের তোড়জোড়। অ্যামাজ়নের পর এবার দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট তাদের বহুল প্রতীক্ষিত ‘ফ্রিডম সেল’ (Flipkart Freedom Sale)-এর আনুষ্ঠানিক ঘোষণা করল। আগামী অগাস্ট মাস থেকেই শুরু হতে চলেছে এই মেগা সেল। জানা গিয়েছে, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট টিভি, ঘর সাজানোর নানা সামগ্রী এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যে আকর্ষণীয় ছাড় মিলবে। যদিও নির্দিষ্ট কোনো পণ্যের ওপর ঠিক কত শতাংশ ছাড় মিলবে, সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে কোন কোন জনপ্রিয় ডিভাইসে দুর্দান্ত অফার থাকবে, সে বিষয়ে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট।

কবে শুরু হবে ফ্লিপকার্ট ফ্রিডম সেল?
ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, আগামী ৮ অগাস্ট থেকে ভারতে এই সেল শুরু হতে চলেছে। তবে ফ্লিপকার্ট প্লাস এবং ফ্লিপকার্ট ব্ল্যাক (Flipkart Plus & Black) মেম্বাররা সাধারণ ক্রেতাদের তুলনায় ২৪ ঘণ্টা আগে, অর্থাৎ ৭ অগাস্ট থেকেই কেনাকাটা করার বিশেষ সুযোগ পাবেন। তবে এই মেগা সেলটি ঠিক কতদিন পর্যন্ত চলবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।

কোন কোন ব্যাঙ্কে মিলবে বিশেষ অফার?
ফ্লিপকার্টের এই সেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ক্রেতারা সরাসরি ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। একই সুবিধা নির্দিষ্ট কিছু ইএমআই (EMI) লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়া, বিশেষ কিছু পণ্যে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই (No-Cost EMI) এবং অন্যান্য ডিল তো থাকছেই, যার ফলে গ্যাজেটগুলির দাম আরও অনেক কমে যেতে পারে।

কোন কোন পণ্যে মিলবে আকর্ষনীয় ছাড়?
ফ্লিপকার্ট ইতিমধ্যেই জানিয়েছে যে, ফ্রিডম সেলে বেশ কয়েকটি প্রিমিয়াম ও জনপ্রিয় ডিভাইসের ওপর চোখধাঁধানো ডিসকাউন্ট দেওয়া হবে। তালিকায় রয়েছে লেটেস্ট আইফোন ১৭, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এবং মোটোরোলা এডজ ৭০ ফিউশন (Motorola Edge 70 Fusion)-এর মতো হাই-এন্ড স্মার্টফোন। পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস (Samsung Galaxy Tab A11 Plus)-এও বিশেষ ছাড় মিলবে। ক্রেতারা যাতে আগে থেকেই নিজেদের পছন্দ গুছিয়ে রাখতে পারেন, তার জন্য ইতিমধ্যেই এই ডিভাইসগুলি উইশলিস্টে যোগ করার সুযোগ করে দিয়েছে সংস্থা।

আর কোন কোন ডিভাইসে অফার থাকবে, দেখে নিন:

স্যামসাং গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপ (Samsung Galaxy Book 4 Laptop)

স্যামসাং ৫৫০ ইঞ্চি ৪কে স্মার্ট টিভি (Samsung 55-inch 4K Smart TV)

বিশেষ কিছু boAt ব্র্যান্ডের ইয়ারফোন, যেগুলি সংস্থার ইঙ্গিত অনুযায়ী হাজার টাকারও কম দামে পাওয়া যেতে পারে।

এছাড়াও ফ্লিপকার্টের এই সেলে প্রতিদিনের বিশেষ কিছু ক্যাটাগরির উপর ফ্ল্যাশ সেল এবং অন্যান্য এক্সক্লুসিভ অফারও উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে।