স্ত্রীকে ‘কালো’ বলে অপমান, কেমিক্যাল দিয়ে পুড়িয়ে খুন, স্বামীকে চরম শাস্তি দিলো আদালত

স্ত্রীকে গায়ের রঙ কালো বলে অপমান, তারপর সেই স্ত্রীকে রাসায়নিক মাখিয়ে পুড়িয়ে খুনের অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড হয়েছে। রাজস্থানের উদয়পুরের একটি নিম্ন আদালত এই রায় দিয়েছে। বিচারক এই ঘটনাকে ‘সভ্য সমাজের জন্য লজ্জাজনক’ এবং ‘মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছেন।

ঘটনাটি ২০১৭ সালের ২৪ জুন। উদয়পুরের বল্লভনগরের বাসিন্দা কৃষ্ণলাল তার স্ত্রী লক্ষ্মীকে প্রায়ই গায়ের রঙ নিয়ে খোঁটা দিত। তাকে ‘কালো’ বলে নিয়মিত অপমান করা হতো। সেই রাতে কৃষ্ণলাল লক্ষ্মীকে একটি রাসায়নিক মাখতে বলে। সে লক্ষ্মীকে বোঝায় যে এই রাসায়নিক মাখলে তার গায়ের রং ফর্সা হয়ে যাবে।

সরল বিশ্বাসে লক্ষ্মী সেই রাসায়নিকটি নিজের শরীরে মাখেন। এর পরেই কৃষ্ণলাল একটি দেশলাই কাঠি জ্বালিয়ে লক্ষ্মীর গায়ে লাগিয়ে দেয়। দগ্ধ লক্ষ্মী যন্ত্রণায় কাতরাতে থাকলেও কৃষ্ণলাল সেখান থেকে পালিয়ে যায়। পরে লক্ষ্মীর শ্বশুর-শাশুড়ি তাকে হাসপাতালে নিয়ে যান। কয়েকদিন পর সেখানেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীর পরিবার কৃষ্ণলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত কৃষ্ণলালকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে এবং তাকে মৃত্যুদণ্ড দেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy