স্কুল পরিদর্শনের জেরে ভয়াবহ হামলা! বাবাকে হারানোর পর বাংলায় আসছে CJP-র বিশেষ টিম
August 17, 2026

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ককরোচ জনতা পার্টি (CJP) নামক একটি সংগঠনের এক স্বেচ্ছাসেবককে মারধর এবং তাঁর বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সংগঠনের একটি উচ্চপর্যায়ের দল খুব শীঘ্রই রাজ্যে আসছে বলে জানানো হয়েছে।
সংগঠনের তরফে দাবি করা হয়েছে, তাঁদের এক স্বেচ্ছাসেবক আব্দুল হাফিজ ওরফে শেখ রিকি ইন্দাস ব্লকের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। স্কুলটি থেকে বাড়ি ফেরার পথেই তাঁর ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর বাবা গুরুতর জখম হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে সংগঠনটি।