সৌরাষ্ট্রে ফের কম্পন! পরপর পাকিস্তান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের পর এবার গুজরাটে ভূমিকম্প

এক সপ্তাহের মধ্যে দক্ষিণ এশিয়ায় ভূমিকম্পের আতঙ্ক থামছেই না। গত সপ্তাহে পাকিস্তানে পরপর দুই দিন, তারপর বাংলাদেশে পরপর দুই দিন বড় ভূমিকম্পের খবর মিলেছিল, যার অভিঘাতে কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা-সহ ভারতের বিশাল অংশ। এবার, সোমবার ভোররাতে কম্পন অনুভূত হলো গুজরাটে।গুজরাতের রাজধানী গান্ধীনগর সংলগ্ন অঞ্চল মাঝরাতে কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।গুজরাতের একটি গবেষণা ইনস্টিটিউট সূত্রে খবর, সোমবার (২৪ নভেম্বর) ভোর ৩টা ০৬ মিনিটে সৌরাষ্ট্র অঞ্চলে ৩.০ তীব্রতার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সৌরাষ্ট্রের তালালা থেকে ১৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে ($21.188^\circ$ উত্তর অক্ষাংশ এবং $70.546^\circ$ পূর্ব দ্রাঘিমাংশে)।কম্পনের মাত্রা কম থাকায় এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। তবে মাঝরাতে আচমকা কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের ঘুম ভেঙে যায় এবং আতঙ্ক সৃষ্টি হয়।