সোনা না রুপো? কোন ধাতুর গয়না পরলে জীবনে আসবে সুখ-সমৃদ্ধি, এক নজরে দেখে নিন রাশিফলভিত্তিক সঠিক নির্দেশিকা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানব জীবন এবং আমাদের ভাগ্য পুরোপুরি নিয়ন্ত্রিত হয় গ্রহ ও নক্ষত্রের অবস্থান দ্বারা। সাজসোজ কিংবা ফ্যাশনের বাইরেও গহনার ধাতু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কেউ ঝকঝকে সোনার গয়না পছন্দ করেন, আবার কেউ রুপোর ছিমছাম অলঙ্কারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে জ্যোতিষবিদদের মতে, জন্মরাশি অনুযায়ী সঠিক ধাতু বেছে নিয়ে পরলে জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সোনা, রুপো, তামা কিংবা লোহার মতো বিভিন্ন ধাতুর সঙ্গে আলাদা আলাদা গ্রহের গভীর যোগ রয়েছে।
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিধান অনুযায়ী, মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল হওয়ায় এদের জন্য তামা ধারণ করা অত্যন্ত শুভ। বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্রের প্রভাবে সোনা ও রুপো উভয়ই দারুণ ফল দেয়। মিথুন ও কন্যার জন্য তামা বা সোনা শুভ হলেও, কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে চন্দ্রের প্রভাবে রুপো সর্বদাই সেরা ধাতু হিসেবে বিবেচিত। অন্যদিকে, সূর্য ও বৃহস্পতির কৃপা পেতে সিংহ, ধনু এবং মীন রাশির জাতকদের জন্য সোনা পরার বিশেষ পরামর্শ দেওয়া হয়। শনির প্রভাবে মকর ও কুম্ভ রাশির ক্ষেত্রে লোহা ধারণ করা সবচেয়ে ফলদায়ক। তবে বিশেষজ্ঞদের মতে, যেকোনো ধাতু ধারণের আগে জন্মছক বিচার করে নেওয়া বা জ্যোতিষী পরামর্শ নেওয়া সবসময়ই বুদ্ধিমানের কাজ।