সিভিক ভলান্টিয়ারের পর এবার হোমগার্ড! উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিগৃহীত জুনিয়র ডাক্তার, প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা

সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা যেন থামছেই না। সিভিক ভলান্টিয়ারের পর এবার নিগ্রহের অভিযোগ উঠল হোম গার্ডের বিরুদ্ধে। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে এক মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহ করেন এক হোম গার্ড। ওই হোম গার্ড নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের উপর চড়াও হন।

ধর্ষণ করার হুমকি

মহিলা চিকিৎসকের লিখিত অভিযোগ অনুযায়ী, ওই হোম গার্ড তাঁকে শুধুমাত্র শারীরিক নিগ্রহই করেননি, বরং তাঁকে ধর্ষণ করার হুমকিও দেন। অভিযোগকারিণীর দাবি, নিগ্রহের সময় ওয়ার্ডের আশপাশে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না, যার ফলে হোম গার্ড এমন কাজ করার সুযোগ পান।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে। মহিলা জুনিয়র চিকিৎসক উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত তদন্তে নামে। অভিযোগ পেয়ে হোম গার্ড সহ মোট দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy