সরকারি কর্মী ও পড়ুয়াদের পোয়াবারো! নতুন বছরের শুরুতেই দু-দুবার লম্বা ছুটির ধামাকা

নতুন বছর ২০২৬ শুরু হতে না হতেই রাজ্য সরকারি কর্মী এবং স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য এল বিরাট সুখবর। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, জানুয়ারি মাসেই মিলতে চলেছে দু-দুটি লম্বা ছুটির সুযোগ। জানুয়ারির মাঝামাঝি এবং শেষে— দু’বারই টানা কয়েকদিন ছুটি পাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে। ফলে সপরিবারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলার এটাই সেরা সময়।
জানুয়ারির প্রথম স্পেল: টানা ৫ দিনের সুযোগ ছুটির তালিকা বলছে, ১০ই জানুয়ারি শনিবার থেকে ছুটি শুরু হচ্ছে। মাঝে শুধু একটি দিন ব্যবস্থা করলেই কেল্লাফতে!
১০ জানুয়ারি: শনিবার (সাপ্তাহিক ছুটি)
১১ জানুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)
১২ জানুয়ারি: সোমবার (বিবেকানন্দ জয়ন্তী)
১৩ জানুয়ারি: মঙ্গলবার (ব্যক্তিগত ছুটি বা লিভ নিলে)
১৪ জানুয়ারি: বুধবার (মকর সংক্রান্তি) অর্থাৎ, মঙ্গলবার একটি ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৫ দিন ছুটি নিশ্চিত।
জানুয়ারির দ্বিতীয় স্পেল: টানা ৪ দিনের ধামাকা জানুয়ারির শেষ সপ্তাহে কোনো বাড়তি ছুটি ছাড়াই মিলবে টানা ৪ দিনের বিশ্রাম।
২৩ জানুয়ারি (শুক্রবার): নেতাজী জয়ন্তী ও সরস্বতী পুজো
২৪ জানুয়ারি: শনিবার
২৫ জানুয়ারি: রবিবার
২৬ জানুয়ারি (সোমবার): প্রজাতন্ত্র দিবস
সব মিলিয়ে ২০২৬-এর জানুয়ারি মাসটি উৎসব আর বিশ্রামের মেলবন্ধনে কাটতে চলেছে সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের জন্য।