সবার জীবনে সমৃদ্ধি আসুক’, মহানবমীর পবিত্র দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
October 1, 2025

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহানবমীর শুভ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নবরাত্রির এই পবিত্র দিনে প্রধানমন্ত্রী সকলের জন্য সৌভাগ্য, সমৃদ্ধি এবং সাফল্যের কামনা করেছেন।
এক্স (পূর্বে ট্যুইটার) মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের সকলকে মহানবমীর আন্তরিক শুভেচ্ছা! নবরাত্রির এই শুভ উপলক্ষ্য সকলের জন্য সৌভাগ্য, সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসুক, এটাই আমার কামনা।”
প্রসঙ্গত, নবরাত্রির নবম দিনে দেবী দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। মা সিদ্ধিদাত্রী তাঁর ভক্তদের সিদ্ধি বা আধ্যাত্মিক শক্তি দান করেন বলে বিশ্বাস করা হয়। প্রধানমন্ত্রী মোদী প্রতি বছরই এই পবিত্র উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন।