সপ্তাহের শুরুতেই বাড়ল সোনা-রুপোর দাম! নতুন দামে কি পকেট পুড়বে মধ্যবিত্তের?

সপ্তাহের শুরুতেই আবারও বাড়তে শুরু করেছে সোনা ও রুপোর দাম। এক লক্ষ টাকার গন্ডি পেরিয়ে সোনা এবং রুপো দুই ধাতুই তাদের দামের নতুন রেকর্ড তৈরি করেছে। গত কয়েকদিনের সাময়িক ওঠানামা শেষে আজ দাম কিছুটা বেড়েছে, যা ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
আজকের সোনার দাম (১৫ সেপ্টেম্বর, ২০২৫)
২৪ ক্যারাট সোনা:
১ গ্রাম: ১১,১০০ টাকা
১০ গ্রাম: ১,১১,১০০ টাকা
১০০ গ্রাম: ১১,১০,৬০০ টাকা
২২ ক্যারাট সোনা:
১ গ্রাম: ১০,১০০ টাকা
১০ গ্রাম: ১,০১,৯০০ টাকা
১০০ গ্রাম: ১০,১৮,০০০ টাকা
২২ ক্যারাট হলমার্ক সোনা:
১ গ্রাম: ১০,৫০০ টাকা
১০ গ্রাম: ১,০৫,০০০ টাকা
আজকের রুপোর দাম:
সোনার পাশাপাশি রুপোর দামও আকাশ ছুঁয়েছে। এই বছর প্রথমবার এক লক্ষ টাকার গন্ডি পেরিয়েছে এই ধাতু।
১ গ্রাম: ১৩৩ টাকা
১ কেজি: ১,৩২,৯০০ টাকা
এই দামগুলি বিশ্ববাজার এবং স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী পরিবর্তনশীল। উৎসবের মরশুম ও বিয়ের মরসুমের আগে দামের এই বৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।