সত্যচরণ ও বেনারসের গোপন রহস্য! প্রসেনজিৎকে নিয়ে পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন ম্যাজিক বক্স

ম্যাজিকের দুনিয়ায় যা চোখে দেখা যায়, তার সবটাই কি সত্যি? নাকি দৃশ্যমানের আড়ালেই লুকিয়ে থাকে বড় কোনও রহস্য? অসম্ভবকে সম্ভব করে তোলার জাদুকরি কাহিনীর সমাহারে এবার বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি ‘জাদুকর সত্যচরণ’। স্টারমার্ক সিনেমাস এন্টারটেনমেন্টের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল এবং নাম ভূমিকায় অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ছবির ঘোষণা থেকেই দর্শকদের মধ্যে চরম কৌতূহল তৈরি হয়েছে। কারণ ‘জাদুকর সত্যচরণ’-এর গল্পের সিংহভাগ অংশই এখনও নির্মাতারা গোপন রেখেছেন। ছবির কেন্দ্রে থাকা খ্যাতনামা ম্যাজিশিয়ান সত্যচরণের আসল পরিচয় ও উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা রয়েছে। গল্পের পটভূমি সাজানো হয়েছে ২০০৫-০৬ সালের বেনারসের অলিগলি ও রহস্যময় পরিবেশকে কেন্দ্র করে। সত্যচরণের পাশাপাশি এই ছবির অন্যতম প্রধান চরিত্র চন্দন, যা ফুটিয়ে তুলছেন সব্যসাচী চৌধুরী। এছাড়া কালভৈরব এবং কঙ্কাবতীর মতো চরিত্রগুলোর উপস্থিতি গল্পে টানটান উত্তেজনা তৈরি করবে।

ছবির কাস্টিংয়ে প্রসেনজিৎ ও সব্যসাচীর পাশাপাশি ইশা সাহা, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো তারকারা রয়েছেন। প্রযোজক পার্থসারথি মজুমদারের এই প্রজেক্টের শুটিং শুরু হবে ২০২৭ সালের অক্টোবর মাসে এবং ২০২৭ সালের ক্রিসমাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।