শৌচালয়ে ৪০ মিনিট ‘ঘনিষ্ঠ মুহূর্ত’! দরজা ভাঙতেই যুগলের কাণ্ড দেখে তাজ্জব শপিংমল কর্তৃপক্ষ, তোলপাড় নেটদুনিয়া

মালয়েশিয়ার একটি শপিংমলের ভিতরে ঘটে গেল এক ভয়ানক কাণ্ড, যা নিয়ে সমাজমাধ্যমে তোলপাড় চলছে। সম্প্রতি একটি ক্যাফেতে খেতে গিয়েছিলেন এক যুগল। খাওয়া ছেড়ে নজর এড়িয়ে তাঁরা একসঙ্গে ক্যাফের শৌচালয়ে ঢুকে পড়েন। দীর্ঘ সময় কেটে গেলেও যখন তাঁরা বাইরে আসেন না, তখন শৌচালয়ের বাইরে ভিড় বাড়তে শুরু করে এবং শপিংমল কর্তৃপক্ষের সন্দেহ হয়।

অনেকক্ষণ কেটে যাওয়ার পর বাধ্য হয়ে নিরাপত্তারক্ষীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে যে দৃশ্য দেখা যায়, তাতে উপস্থিত সকলে অবাক হন। দেখা যায়, শৌচালয়ের ভিতরে ওই যুগল একে অপরকে আলিঙ্গন করে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছেন।

নিরাপত্তারক্ষীরা দরজা ভেঙে ঢুকতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুগল। কেউ কেউ ঘটনাটি ক্যামেরাবন্দি করলেও, পরে বিতর্ক এড়াতে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
এই ঘটনাটি সোশ্যাল প্ল্যাটফর্মে দ্রুত তোলপাড় ফেলেছে। নেটিজেনদের একাংশ এই ঘটনা নিয়ে মজার মন্তব্য করলেও, অনেকে আবার যুগলের আচরণের তীব্র সমালোচনা করে বিরক্তি প্রকাশ করেছেন।

অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, জনসমক্ষে এমন কাণ্ড ঘটানো কতটা শোভনীয়। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “আজকাল তরুণরা ভদ্রতাবোধ হারিয়ে ফেলেছে, পাবলিক টয়লেটে ৪০ মিনিট থাকাটা খুবই জঘন্য।” বহু নেটিজেনই এই ধরনের বেপরোয়া আচরণকে ‘অশালীনতা’ আখ্যা দিয়েছেন।