শুভশ্রীর গলায় লাল দাগটা কি Love Bite? ভিডিওর ৩ মিনিট ১৪ সেকেন্ডে নজর আটকেছে নেটিজেনদের!

টলিউডের মোস্ট পপুলার ‘প্রাক্তন’ জুটি দেব ও শুভশ্রীর কামব্যাক ঘিরে উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিন। বহু বছর পর রূপোলি পর্দায় তাঁদের একসঙ্গে ফেরানো ‘দেশু৭’ ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছবি মুক্তির আগেই একের পর এক গান ও প্রমোশন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ছবির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ ইন্টারনেটের সমস্ত রেকর্ড ভেঙে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর তার মূল কারণ— গানে দেব-শুভশ্রীর অনস্ক্রিন রোম্যান্সের মাঝে শুভশ্রীর গলায় দেখা যাওয়া এক বিশেষ দৃশ্য!
লাদাখের পাহাড়ে রোম্যান্সের ঝড় ও চর্চিত ‘দাগ’
জিতের গাওয়া এই গানে লাদাখের মনোরম দৃশ্যে কালো শাড়িতে নজর কেড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে সামঞ্জস্য রেখে দেবকেও দেখা গেছে কালো শার্ট ও ট্রাউজারে। কিন্তু এই রোম্যান্টিক মিউজিক ভিডিওর ঠিক কোন অংশটি নিয়ে এত চর্চা?
দর্শকদের নজর আটকে গেছে গানটির ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের একটি নির্দিষ্ট মুহূর্তে। ওই বিশেষ অংশে গানটির কথা ছিল— ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর ঠিক সেই মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে শুভশ্রীর দুধ সাদা গলায় একটি লালচে ছাপ, যাকে ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র জল্পনা। সাধারণ নেটিজেন থেকে শুরু করে ভক্তদের একাংশ এটিকে ‘লাভ বাইট’ বা আদরের চিহ্ন বলেই দাবি করছেন। যদিও ভিডিওর বাকি অংশে এই দাগ দেখা না যাওয়ায় এটি স্ক্রিপ্টের খাতিরে ক্ষণিকের রোম্যান্টিক আবহ তৈরির জন্যই রাখা হয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনো গল্প আছে— তা নিয়ে নানা ব্যাখ্যা চলছে। এর আগে আগরতলায় প্রচারে গিয়ে দেবের শুভশ্রীর কপালে চুমু খাওয়ার দৃশ্যও ব্যাপক ভাইরাল হয়েছিল।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু৭’। রিলিজের আগে ছবির প্রচারে খামতি রাখছেন না নির্মাতারা। ইতিমধ্যে আগরতলা, শ্রীরামপুর, শিলিগুড়ির মতো বিভিন্ন শহরে ‘দেশু ট্যুর’-এর মাধ্যমে ভক্তদের মন জয় করে নিয়েছেন দেব ও শুভশ্রী। বক্স অফিসে এই ম্যাজিক শেষ পর্যন্ত কতটা ঝড় তোলে, সেটাই এখন দেখার!