‘১৫ মাস সময় দিলেও ফিরবে না!’ মমতার দলীয় ‘ডেডলাইন’ নিয়ে খোলাখুলি বিস্ফোরক মদন মিত্র

উপনির্বাচনের আগে ইসলামপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্পিচ রেকর্ডিং’ এবং দলত্যাগীদের উদ্দেশ্যে ডেডলাইন বেঁধে দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে ফের একবার চরম শোরগোল শুরু হয়েছে। “ফিরলে ১৫ দিনের মধ্যে ফিরুন, না হলে দলে আর ঠাঁই নেই”— মমতার এই কড়া বার্তার পরেই মুখ খুলেছেন দীর্ঘদিনের মমতা-সঙ্গী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ইসলামপুরর কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রকাশ্যে আসার পরেই মদন মিত্র কটাক্ষের সুরে বলেন, “দেখুন দলের কর্মীরাই দলের আসল সম্পদ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেরার ডাক দিয়েছেন, তাঁকে পরিষ্কার বলব, ১৫ দিনের জায়গায় ১৫ মাস সময় দিলেও কেউ আর ফিরবে না।”
এখানেই না থেমে মদন আরও বলেন, “আগে বুঝতে হবে, হিটলারের থেকেও বেশি ক্ষমতা আপনার হাতে ছিল। পিজি হাসপাতালের একজন সাধারণ সহকারী সুপার, যাঁর কাজ ছিল রোগী ফিরিয়ে দেওয়া, তাঁকেই আপনি ডিরেক্টর করেছিলেন। অথচ সেই হাসপাতাল থেকেই আপনার চিকিৎসার গোপন কাগজ বাইরে বেরিয়ে গেল! দলের কর্মীরা কোন ভরসায় আজ ফিরে আসবে?”
দলহীন হয়েও নেত্রীর এই কড়া বার্তা এবং ডেডলাইনের বিরুদ্ধে মদন মিত্রের এই তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের অন্দরে ও বাইরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, উপনির্বাচনের ঠিক প্রাক্কালে মদনের এহেন মন্তব্য দলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল।