শাহরুখ-প্রিয়াঙ্কাদের পর এবার রণবীর কাপুর! বিশ্বসেরার তালিকায় বলিউড ‘অ্যানিম্যাল’, কার কলমে এল বিশেষ সম্মান?

‘অ্যানিম্যাল’-এর বিধ্বংসী মেজাজ থেকে ‘রামায়ণ’-এর শান্ত রাম—রণবীর কাপুর এখন টিনসেল টাউনের মধ্যমণি। তবে এবার শুধু বক্স অফিস নয়, বিশ্বমঞ্চেও নিজের আধিপত্য প্রমাণ করলেন অভিনেতা। বিখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ (TIME) প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই করে নিলেন রণবীর কাপুর।

তালিকায় আরও কারা?

এ বছর প্রভাবশালীদের তালিকায় রণবীরের নামের পাশাপাশি উজ্জ্বল উপস্থিতি রয়েছে গুগল সিইও সুন্দর পিচাই এবং বিখ্যাত শেফ বিকাশ খান্নার। তবে রণবীরের জন্য সবথেকে বিশেষ মুহূর্ত হলো তাঁর পরিচিতি পর্বটি। সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানা টাইমস ম্যাগাজিনে রণবীরকে নিয়ে এক অনন্য নিবন্ধ লিখেছেন। আয়ুষ্মানের মতে, রণবীর কেবল বক্স অফিসের অঙ্কে আটকে নেই, তাঁর অভিনয় ‘পরিবর্তনশীল ভারতকে’ বিশ্বদরবারে তুলে ধরে।

ফিরে দেখা: টাইমসের দরবারে বলিউডের নক্ষত্ররা

রণবীর কাপুরের আগে এই দুর্লভ সম্মানের ভাগীদার হয়েছেন বলিউডের হাতেগোনা কয়েকজন মহাতারকা। এক নজরে দেখে নিন সেই সোনালি তালিকা:

সালবলিউড তারকাবিশেষ বিভাগ/অর্জন
২০১৩আমির খান‘পাইওনিয়ারস’ বিভাগে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি।
২০১৬প্রিয়াঙ্কা চোপড়া‘আর্টিস্টস’ বিভাগে বিশ্বজুড়ে তাঁর অসামান্য প্রভাবের জন্য।
২০১৮দীপিকা পাড়ুকোনভিন ডিজেলের কলমে দীপিকাকে আইকন হিসেবে তুলে ধরা হয়।
২০২০আয়ুষ্মান খুরানাপ্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথমবার অন্তর্ভুক্তি।
২০২৩শাহরুখ খান১২ লক্ষ ভোটের মধ্যে ৪% ভোট পেয়ে রিডার পোলে শীর্ষে ছিলেন ‘কিং খান’।
২০২৪আলিয়া ভাটবৈশ্বিক প্রভাবের জন্য ভারতীয় বংশোদ্ভূত ৮ জনের মধ্যে জায়গা পান।
২০২৫প্রাযাক্তা কোলি‘টাইম ১০০ ক্রিয়েটরস’ তালিকায় ডিজিটাল প্রভাবী হিসেবে স্বীকৃতি।

কেন এই তালিকা গুরুত্বপূর্ণ?

১৯৯৯ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক তালিকাটি বিশ্বকে দিশা দেখানো নেতা, শিল্পী এবং উদ্ভাবকদের স্বীকৃতি দেয়। ২০২৬ সালে এসে রণবীর কাপুরের এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে, বিশ্বজুড়ে ভারতীয় চলচ্চিত্রের প্রভাব এখন অন্য উচ্চতায় পৌঁছেছে। রণবীরের এই কৃতিত্বে এখন গর্বিত গোটা বলিউড তথা দেশবাসী।