শনি মার্গী হতেই জীবনের সেরা সময় আসছে! টাকার বন্যায় ভাসবে এই ৫টি রাশি

প্রায় ১৪০ দিন বক্রী থাকার পর চলতি বছরের ১১ ডিসেম্বর সোজা চালে বা মার্গী অবতারে ফিরতে চলেছেন ন্যায় ও কর্মফলের দেবতা শনি। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, শনির এই সরাসরি গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই জন্মছকে তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ ‘ধনলক্ষ্মী রাজযোগ’। এর প্রভাবে বহু জাতক-জাতিকাদের জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে গিয়ে প্রচুর অর্থগম্য ও উন্নতির যোগ তৈরি হবে। যদিও এই সময়ে কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের সাড়ে সাতি চলার কারণে একটু সাবধানে থাকতে হবে, তবুও সামগ্রিকভাবে ৫টি বিশেষ রাশির জাতক-জাতিকারা এই রাজযোগের ফলে বিরাট সাফল্যের মুখ দেখতে চলেছেন।
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের ওপর শনির মার্গী দশার অত্যন্ত অনুকূল প্রভাব পড়বে। এই রাশির অধিপতি শুক্রের সঙ্গে শনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় এঁরা সবসময় শনির বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন। ডিসেম্বরের পর থেকে জীবনে নানাবিধ সুযোগ-সুবিধা আসতে শুরু করবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি জীবনের বিভিন্ন জটিল সমস্যার সমাধান হবে।
সিংহ রাশি: শনি সোজা চালে চলতেই তার দারুণ সুফল পাবেন সিংহ রাশির জাতক-জাতিকা। শনির কৃপায় বহু অসম্ভব কাজও সহজে সম্ভব হয়ে উঠবে। কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি ও প্রশংসা মিলবে। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হওয়ার পাশাপাশি বিনিয়োগের জন্য এটি অন্যতম সেরা সময় হতে চলেছে। সবমিলিয়ে জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জীবনেও এক বিরাট উন্নতিকর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। শনির সরাসরি গতির ফলে লাভের ভাঁড়ার ফুলেফেঁপে উঠবে। জীবনের অন্যতম সেরা ও স্বস্তিদায়ক সময়ের মধ্যে দিয়ে সময় কাটাবেন এই রাশির জাতকরা। এমনকি দীর্ঘদিনের পুরনো শারীরিক সমস্যা বা রোগ থেকেও মুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে।
মকর রাশি: মকর রাশির জাতকদের ক্ষেত্রে সময় আরও বেশি নিরাপদ ও আনন্দদায়ক হতে চলেছে। কর্মক্ষেত্রে দুর্দান্ত পরিবেশ তৈরি হবে। শুধু আর্থিক উন্নতিই নয়, এই সময়ে বাড়ি কিংবা গাড়ি কেনার সুযোগ আসতে পারে। ব্যবসা বা বিনিয়োগে অতীতের সমস্ত ক্ষতি পুষিয়ে বড় অঙ্কের লাভের মুখ দেখতে পারেন মকর রাশির জাতকরা।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য আগামী ১১ ডিসেম্বরের পর থেকে সময়টি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। জীবনে একপ্রকার ধনবর্ষার যোগ রয়েছে। হাতে প্রচুর পরিমাণে টাকা-পয়সা আসার পাশাপাশি পৈতৃক সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ঘরে বাইরে নানা ভালো খবরে মুখরিত হবে পরিবেশ।