রেকর্ড গড়ে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম! পুজোর আগে কি আরও বাড়বে হলুদ ধাতুর মূল্য?

চলতি উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) ক্রমশ ঊর্ধ্বমুখী। আজ ফের বাড়ল সোনার দাম। এক লক্ষ টাকা ছাড়ানো সোনার মূল্য মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু কেন বাড়ছে হলুদ ধাতুর দাম? আর পুজোর আগে কি তা আরও বাড়তে পারে?

পুজোর আগে সোনা কেনা ভারতীয়দের এক পুরোনো ঐতিহ্য। কিন্তু বর্তমানে সোনার দাম যে হারে বাড়ছে, তাতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষজ্ঞদের মতে, সোনার এই দাম বৃদ্ধির পেছনে রয়েছে ট্রাম্পের ট্র্যাফিক যুদ্ধ এবং অন্যান্য ভূ-রাজনৈতিক উত্তেজনা। অর্থনৈতিক মন্দার আশঙ্কাও একটি অন্যতম কারণ। যতক্ষণ না এই পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, সোনার দাম কমার সম্ভাবনা কম। বরং, বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, এই বছরের শেষ নাগাদ ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে।

আজকের বাজারদর (১১ সেপ্টেম্বর, ২০২৫)
আজকের সোনার দাম (Gold Price) এক নজরে দেখে নেওয়া যাক:

২২ ক্যারেট হলমার্ক সোনা:

১ গ্রাম: ১০,৪৭০ টাকা (+১৫ টাকা বৃদ্ধি)

১০ গ্রাম: ১,০৪,৭০০ টাকা (+১৫০ টাকা বৃদ্ধি)

২৪ ক্যারেট পাকা সোনা:

১ গ্রাম: ১১,০২০ টাকা (+২০ টাকা বৃদ্ধি)

১০ গ্রাম: ১,১০,২০০ টাকা (+২০০ টাকা বৃদ্ধি)

রুপোর দামও কি বাড়ল?
আজ সোনার পাশাপাশি রুপোর দাম (Silver Price) সামান্য কমেছে।

খুচরো রুপো:

১০০ গ্রাম: ১২,৫১০ টাকা (-৫৫ টাকা হ্রাস)

১ কেজি: ১,২৫,১০০ টাকা (-৫৫০ টাকা হ্রাস)

রুপোর বাট:

১০০ গ্রাম: ১২,৫০০ টাকা (-৫৫ টাকা হ্রাস)

১ কেজি: ১,২৫,০০০ টাকা (-৫৫০ টাকা হ্রাস)