মুক্তির দিনেই বক্স অফিসে সুনামি! বিশ্বজুড়ে ৫০ হাজার স্ক্রিনে ঝড় তুলল রণবীর-যশের ‘রামায়ণ’,

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে বড় পর্দায় মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ পার্ট ওয়ান’। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই মেগা বাজেটের ছবি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। আর মুক্তির প্রথম দিনেই সেই উন্মাদনা আছড়ে পড়ল বক্স অফিসে। বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে ৫০ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিরল ও সর্বকালীন রেকর্ড। এর মধ্যে শুধু ভারতেই প্রায় ৯ হাজার স্ক্রিনে চলছে এই মহাকাব্যিক ছবি। ফলে মুক্তির আগেই ছবির আয় নিয়ে প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী।

সকালের শোয়েই রেকর্ড ব্যবসা, প্রথম দুপুরেই ২২ কোটির বেশি আয়

সকালের অ্যাডভান্স বুকিং দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল কতটা জমজমাট হতে চলেছে প্রথম দিনের শো। দেশজুড়ে সকালের শোয়ে গড়ে ২০ শতাংশের বেশি সিট বুকিং ছিল। অন্যদিকে, আইম্যাক্স (IMAX) স্ক্রিনগুলি প্রায় পুরোটাই হাউজফুল।

স্যাকনিল্কের (Sacnilk) প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির দিন দুপুর ১২টা পর্যন্ত ছবিটি দুর্দান্ত আয় করেছে:

  • হিন্দি সংস্করণ: ৯,৪০৪টি শো থেকে প্রায় ১৬.০৪ কোটি টাকা।

  • কন্নড় সংস্করণ: ৬৪৯টি শো থেকে ৩.০২ কোটি টাকা।

  • তেলুগু সংস্করণ: ৮৭৩টি শো থেকে ২.২৭ কোটি টাকা।

  • তামিল সংস্করণ: ৪৪২টি শো থেকে ৮৮ লক্ষ টাকা।

  • মালয়ালম সংস্করণ: ২৫৩টি শো থেকে ৩৯ লক্ষ টাকা।

সব মিলিয়ে দিনের শুরুতেই ছবিটির মোট আয় ২৬.৬৭ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যায়। দুপুর, সন্ধ্যা এবং রাতের শো গুলিতে দর্শকসংখ্যা আরও লাফিয়ে বাড়বে বলে আশা করা হচ্ছে।

অগ্রিম বুকিংয়েই ৫০ কোটি পার!

মুক্তির আগে থেকেই বক্স অফিসে যে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিল ‘রামায়ণ’, তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে দেশজুড়ে ১৪.০৫ লক্ষ টাকার টিকিট বিক্রি করে ফেলেছিল, যার ফলে কেবল প্রি-সেল থেকেই ছবিটির পকেটে ঢুকেছিল ৫০.০৮ কোটি টাকা। নির্মাতারা একইসঙ্গে পরবর্তী ৫ দিনের জন্য অগ্রিম বুকিংও শুরু করে দিয়েছিলেন, যার ৮২ শতাংশই এসেছে হিন্দি ভার্সন থেকে।

প্রশংসায় ভাসছে ভিএফএক্স (VFX) ও অভিনয়

দর্শকদের কাছ থেকেও ছবিটির প্রথম রিভিউ অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে ছবির উচ্চমানের ভিএফএক্স (VFX) দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। রাবণ ও জটায়ুর মধ্যকার যুদ্ধের দৃশ্যটি প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। দীপাবলির ঠিক আগের এই সময়টি বক্স অফিসের আয়ের জন্য অত্যন্ত লাভজনক হওয়ায়, ‘রামায়ণ পার্ট ওয়ান’ যে ভারতীয় সিনেমার সমস্ত পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছে, তা বলাই বাহুল্য।