“মুক্তির আগেই ব্লাস্ট করতে আসছে রামায়ণ!” রণবীরের ছবির পেেইড প্রিভিউ নিয়ে বড় আপডেট

বলিউডের মোস্ট আয়োচিত ও মেগা বাজেট ছবি রণবীর কাপুরের ‘রামায়ণ’ (Ramayan) নিয়ে সিনেপ্রেমীদের উত্তেজনার পারদ চড়ছে দিন দিন। ছবিটি আগামী দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, এর রিলিজ ডেট ও বক্স অফিস কালেকশন নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার শোনা যাচ্ছে, ছবির বিশাল উন্মাদনাকে কাজে লাগাতে মুক্তির ঠিক একদিন আগেই পেইড প্রিভিউ শো (Paid Preview Show) করার পরিকল্পনা করছেন নির্মাতারা।
বলিউড হাঙ্গামার একটি সাম্প্রতিক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ নভেম্বর বেশ কিছু নির্বাচিত শহরে ও প্রেক্ষাগৃহে ‘রামায়ণ’-এর বিশেষ পেইড প্রিভিউ শো আয়োজন করার কথা ভাবা হচ্ছে। এর ফলে মূল মুক্তির দিন অর্থাৎ ৫ নভেম্বর সিনেমা হলে নামার আগেই দর্শকরা ছবিটি উপভোগ করার সুযোগ পাবেন। তবে এই প্রিভিউ শো-এর কৌশলটি আপাতত শুধুমাত্র ভারতের দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে রণবীর কাপুরেরই ‘ধুরান্ধর ২’ মুক্তির আগেও অনুরূপভাবে পেইড প্রিভিউ শো করা হয়েছিল, যা কেবল প্রিভিউ থেকেই প্রায় ৪৩ কোটি টাকার বাম্পার আয় করেছিল। যেহেতু ‘রামায়ণ’ অত্যন্ত বড় মাপের একটি প্রজেক্ট, তাই এই কৌশল বক্স অফিসের সমস্ত আগের রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।
তবে এই পরিকল্পনাটি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। সনি পিকচার্স এবং আইম্যাক্স-এর মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক স্টুডিও ও সংস্থা এই ছবির সঙ্গে যুক্ত থাকায়, তাদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে, দীপাবলির বক্স অফিসে রণবীরের এই মহাকাব্যিক ছবি যে এক ইতিহাস সৃষ্টি করতে চলেছে, তা বলাই বাহুল্য।