২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করার পর থেকেই ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। বিয়ের এক বছর পেরোতেই বলিউডের অনেক তারকা দম্পতিই ফ্যামিলি প্ল্যানিং করছেন। এই আবহে ক্যাটরিনাকে নিয়েও একই ধরনের জল্পনা দীর্ঘ দিন ধরেই চলছিল, বিশেষত আম্বানি পুত্রের বিয়ের সময় থেকেই অনেকেই অনুমান করছিলেন তিনি হয়তো মা হতে চলেছেন। এবার আবারও একটি ভাইরাল ভিডিও ঘিরে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন জোরদার হয়েছে সর্বত্র।
সাম্প্রতিক সময়ে ক্যাটরিনাকে ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না। তিনি বেশিরভাগ সময় পরিবার নিয়েই ব্যস্ত থাকেন এবং পার্টিতেও তার উপস্থিতি কমেছে। এই পরিস্থিতিতে অভিনেত্রীর যে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে, তা দেখে অনেকেই দুইয়ে দুইয়ে চার করছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ একে অপরের হাত ধরে বেড়াতে যাচ্ছেন। ভিকিকে একটি সাদা শার্ট এবং নীল ডেনিম জিন্সে দেখা যাচ্ছে। অন্যদিকে, ক্যাটরিনা পরেছেন সম্পূর্ণ সাদা রঙের একটি কো-অর্ড সেট। ক্যাটরিনার এই ঢিলেঢালা পোশাক দেখেই জল্পনার সূত্রপাত হয়েছে।
অনেক নেটিজেন মনে করছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই ক্যাটরিনা এমন হালকা এবং ঢিলেঢালা পোশাক পরেছেন। আবার কেউ কেউ বলছেন, গর্ভবতী হওয়ার কারণেই তিনি এত আস্তে আস্তে এবং সাবধানে হাঁটছেন। আরও অনেকে অভিনেত্রীর পোশাকের দিকে নজর রেখেছেন, যেখানে শার্টের বোতাম সম্পূর্ণ আটকানো নেই। তাদের বক্তব্য অনুযায়ী, স্ফীত পেটের কারণেই হয়তো ক্যাটরিনা শার্টের বোতাম লাগাতে পারেননি।
View this post on Instagram
ভিডিওটি দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, “আমি প্রার্থনা করি, তাড়াতাড়ি সুসংবাদ দিক ওরা।” অন্য একজন লিখেছেন, “যদি সত্যিই উনি গর্ভবতী হন তাহলে ভীষণ ভীষণ ভালো খবর।” তৃতীয় একজন লিখেছেন, “ক্যাটকে দেখে মনে হচ্ছে উনি গর্ভবতী।”
সূত্র অনুযায়ী জানা গেছে, কোয়ালিটি টাইম কাটাতে ভিকি এবং ক্যাটরিনা আলিবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সড়কপথে না গিয়ে তারা জলপথে যাত্রা করেছেন। তবে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি কতটা সত্যি নাকি নিছকই গুজব, তা কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ভক্তরা অধীর আগ্রহে এই দম্পতির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।