উৎসবের মরশুম শেষ হতে না হতেই শেয়ারমার্কেটে বড়সড় ধস! সপ্তাহের প্রথম ট্রেডিং দিনেই হোঁচট খেল দেশের দুই প্রধান সূচক— নিফটি (Nifty) এবং সেনসেক্স (Sensex)। সোমবার বাজার খুলতেই সেনসেক্সের বেশ কিছু লার্জ ক্যাপ স্টক ধড়াম করে পড়ায় সূচক নেমে যায় প্রায় ২৪০ পয়েন্ট। নিফটি ৫০-এর অবস্থাও ছিল উদ্বেগজনক।
কোথায় রয়েছে সূচক?
এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) ৩০টি লার্জ ক্যাপ স্টকের মধ্যে ২৫টিই শুরু করে ‘রেড জোন’-এ। যার ফলে সূচকের পতন ঘটে:
- সেনসেক্সের পতন: গত সপ্তাহে সূচকটি শেষ করেছিল ৮৩,৯৩৮.৭১ পয়েন্টে। আজ দিনের শুরুতেই প্রিভিয়াস ডে ক্লোজের থেকে নেমে গিয়ে ৮৩,৮৩৫.১০-তে খোলে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪০ পয়েন্ট নেমে ৮৩৬৭৭ পয়েন্টের আশেপাশে ট্রেড করছে।
- নিফটির পতন: নিফটি আগের দিনের ক্লোজ ২৫,৭২২.১০-এর থেকে নেমে গিয়ে ২৫,৬৯৬.৮৫-এ শুরু করে। এরপর আরও কিছুটা তলিয়ে গিয়ে ২৬৬৫৯-এর আশেপাশে ট্রেড করছে।
২৫ লার্জ ক্যাপ স্টক রেড জোনে!
দেশের বাজারে আজ নেগেটিভ হাওয়া ছিল বিশ্ব বাজারের প্রবণতার কারণে। বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন, তারই প্রতিফলন দেখা গেল ট্রেডিংয়ে। আজ প্রায় ১০৭৭টি শেয়ার রেড জোনে লেনদেন শুরু করে।
যেসব বড় স্টকের হাল এদিন খারাপ ছিল, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য:
- ব্যাঙ্কিং ও ফিনান্স: Axis Bank, HDFC Bank, Bajaj Finance
- অন্যান্য লার্জ ক্যাপ: Maruti, Eternal, Adani Ports, BEL (২.১৬%), Titan (১.৬০%)
এছাড়া, Patanjali (৩.১৫%), Whirlpool (২.৮২%), NIACL (২.৬০%), এবং Ola Electric (১.৮০%)-এর মতো স্টকগুলিও খারাপ পারফর্ম করেছে।
বিশেষজ্ঞের মত: এটা কি ডাউন ট্রেন্ড শুরু?
সপ্তাহের প্রথম দিনেই এমন বড় পতন বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এই পতনকে এখনই ‘ডাউন ট্রেন্ড’ শুরু বলা যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বাজারের গতিবিধি আরও কিছুটা সময় ধরে পর্যবেক্ষণ করতে চাইছেন।
এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সামলে চলতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্যানিক না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন।
বিশেষ সতর্কতা: এই নিবন্ধ পড়ে কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। বরং বিনিয়োগের আগে অবশ্যই আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং নিজেরা রিসার্চ করুন।