মাঝরাতে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ প্রস্তাবে আতঙ্ক, অচেনা রাস্তায় অ্যাপ ক্যাব! লাইভ লোকেশন শেয়ার করে পুলিশি সাহায্যে উদ্ধার যুবতী

‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’—বহুল প্রচলিত এই শব্দ দুটি হায়দরাবাদের এক তরুণীর জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। অ্যাপ ক্যাব বুক করে বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় চালকের আচরণের জেরে মাঝরাতে ঘটনাস্থলে পৌঁছতে হয় পুলিশকে। যুবতী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ভয়াবহ অভিজ্ঞতা বিস্তারিতভাবে শেয়ার করেছেন।
কী ঘটেছিল:
তরুণী তাঁর বন্ধুর জন্মদিনের পার্টি থেকে হায়দরাবাদের বানজারা হিলস রোড নং ২ থেকে মানিকোন্ডায় নিজের বাড়িতে ফেরার জন্য একটি ক্যাব বুক করেছিলেন। যুবতী জানিয়েছেন, গাড়িতে ওঠার পরই বিপত্তি শুরু।
ধর্ম নিয়ে প্রশ্ন: চালক সরাসরি তাঁকে জিজ্ঞাসা করেন, “তুমি কি মুসলিম?” যুবতী সম্মতি জানালে, চালক অকপটে বলেন, “তুমি সুন্দরী।” অল্প হেসে ঘাড় নেড়ে যুবতী বিষয়টি এড়িয়ে যেতে চান।
রাস্তা পরিবর্তন ও প্রস্তাব: এর কিছুক্ষণ পরই যুবতী লক্ষ্য করেন যে, চেনা রাস্তার পরিবর্তে গাড়ি অন্য পথে চলেছে। প্রথমে তিনি শর্টকাট ভেবেছিলেন। কিন্তু চালক আচমকা বলে ওঠেন, “ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে খুব পছন্দ করি।”
আতঙ্কের সূত্রপাত: চালকের এমন কথা শুনে যুবতী হতবাক হয়ে যান। যুবকের চোখেমুখে উদ্বেগ দেখে চালক জানান, ওই এলাকা তাঁর চেনা। তিনি বলেন, “ওই এলাকা যুবকের চেনা। তাই যুবতী চাইলেও সেখান থেকে ফিরতে পারবেন না।” এই কথা শুনেই যুবতীর মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়।
উদ্ধার অভিযান:
উন্নত প্রযুক্তির যুগে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন ওই যুবতী। তিনি গাড়িতে বসেই দ্রুত তাঁর বন্ধুদের সঙ্গে গাড়ির লাইভ লোকেশন শেয়ার করেন। যুবতী জানিয়েছেন, তাঁর এক বন্ধু সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। তিনি অফিসে খবর দেন। দ্রুত পুলিশ গাড়িটি ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছয় এবং যুবতীকে উদ্ধার করে।
তরুণী তাঁর পোস্টে জানিয়েছেন, তদন্তের সময় চালককে শাইখ মুজ্জাহিদ বলে শনাক্ত করা হয়েছে। জানা গিয়েছে, তিনি মূলত বার্মার বাসিন্দা এবং গত ছয় বছর ধরে হায়দরাবাদে বসবাস করছেন।