‘মন্নতে আমারই ঘর খালি নেই!’ জন্মদিনের আগে ফ্যানদের সঙ্গে মজাদার আড্ডায় বাদশা, কোন ছবিতে নিজেকে রিলেট করলেন?

বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ফের একবার ঝড় তুললেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। বহুদিন পর অনুরাগীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় মজলেন তিনি। আগামী ২ নভেম্বর কিং খানের জন্মদিন এবং ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’। এই সপ্তাহের শুরুতেই এক্স হ্যান্ডেলে আচমকা #AskSRK সেশনের ঘোষণা দেওয়ায় অনুরাগীরা যেন হাতে চাঁদ পেলেন।আসুন দেখে নেওয়া যাক, মজাদার ও আন্তরিক এই সেশনে ভক্তদের কিছু প্রশ্ন এবং শাহরুখের দারুণ সব উত্তর:অনুরাগীর প্রশ্নকিং খানের জবাবসলমন খানকে নিয়ে একটা শব্দ…সেরা ভাই। ভালোবাসি তাঁকে।’ব্যাডস অফ বলিউড’ সিনেমায় কোন চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করতে পারেন?ঘণ্টে কা বাদশা অবশ্যই।আপনি এখন আর সাক্ষাৎকার দেন না কেন?নতুন করে কিছু বলার নেই। আর পুরনো সাক্ষাৎকারগুলোরও বয়স হয়ে গিয়েছে।নতুন করে আপনার বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে…আমি ভীষণ এক্সসাইটেড। প্রত্যেকটা সিনেমা আমার জন্মদিনের সপ্তাহে মুক্তি পাচ্ছে। আমি চেষ্টা করব সবকটা সিনেমা আবার দেখার। তুমি তোমার বন্ধুদেরকেও বলো। আর ‘দিল সে’ সিনেমা সত্যিই দিল সে করেছি।স্যার আপনার জন্মদিনের জন্য মুম্বই পৌঁছে গিয়েছি। কিন্তু ঘর পাচ্ছি না। মন্নত-এ ঘর পাওয়া যাবে?মন্নত-এ আমার জন্যও ঘর খালি নেই। ভাড়বাড়িতে রয়েছি।আপনি এত হ্যান্ডসাম কেন?আমার মনে হয় বয়স আমাকে সুট করে। সেক্সি অ্যাট সিক্সটি। সুপার্ব অ্যাট সেভেন্টি, এনটাইসিং অ্যাট এইটি।বর্তমান পরিস্থিতিতে আপনার জীবনে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেবেন?বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, স্বাস্থ্যবান থাকার চেষ্টা যাতে সকলকে এন্টারটেইন করতে পারি। আর যাতে ধৈর্য্য বাড়াতে পারি, ভালোবাসা ছড়িয়ে দিতে পারি।স্যার মেয়েদের খুশি করার জন্য কী করব?আমার গান গাওয়ার চেষ্টা করো।স্যার আপনাকে ভালোবাসি। আপনিও বাসেন কি? নাকি এটা একতরফ থেকেই?এক তরফা প্যায়ার— সেই সংলাপ মনে আছে? জাস্ট জোকিং। তোমাদেরও ভালোবাসি।কবে আসছে ‘কিং’ টিজার?আরে, এখনও সিনেমার নাম অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। আর তুমি টিজারের কথা জিজ্ঞাসা করছ…স্যার ‘কিং’ সিনেমায় একটা চরিত্র পাওয়া যাবে?নিশ্চই। সিদ্ধার্থ আনন্দকে অডিশন পাঠিয়ে দাও। সে আমাকে ওর দ্বিতীয় সিনেমায় নিয়েছে। দেখো, ওর কত মহান হৃদয়।বাদশার এই মজাদার ও বুদ্ধিদীপ্ত উত্তরগুলি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে। অনুরাগীরা ২ নভেম্বর তাঁর জন্মদিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।