মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, জেনেনিন আজকের দর?

মধ্যবিত্তের জীবনে সোনা শুধু গহনাই নয়, সবচেয়ে নিরাপদ বিনিয়োগও বটে। আর্থিক অস্থিরতার সময়ে যখন বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা মজুত বাড়িয়ে দেয়, তখন তার গুরুত্ব আরও বাড়ে। তবে, বর্তমানে সোনার দাম বেশ ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। গত কয়েকদিনের বাজারদর বিশ্লেষণ করলে দেখা যায়, জুনের ৫ তারিখের পর কিছুটা কমলেও ফের তা ঊর্ধ্বমুখী হয়েছে, যা সাধারণ মানুষকে নতুন করে চিন্তায় ফেলেছে।

আজকের সোনার বাজারদর: এক ঝলকে
আজ সোনার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক, আজ বিভিন্ন ক্যারেটের সোনার দর কত:

২৪ ক্যারেট সোনা: আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩ হাজার ২৮০ টাকা। গতকালের তুলনায় ৯৯৩ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। সেই হিসেবে, ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম এখন ১০ হাজার ৩২৮ টাকা।

২২ ক্যারেট সোনা (গয়নার সোনা): গয়নার দোকানে মূলত এই দামেই সোনা বিক্রি হয়, তাই এই দাম খুবই গুরুত্বপূর্ণ। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯১০ টাকা বেড়ে হয়েছে ৯৪ হাজার ৬৭৪ টাকা। অর্থাৎ, ১ গ্রাম গয়নার সোনার দাম পড়বে ৯ হাজার ৪৬৮ টাকা।

১৮ ক্যারেট সোনা: ১৮ ক্যারেট সোনার দামও বৃদ্ধি পেয়েছে। ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৬১০ টাকা, যা এখন দাঁড়িয়েছে ৭৩ হাজার ৮৫০ টাকা। ১ গ্রামের দাম হয়েছে ৭ হাজার ৩৮৫ টাকা।

বিনিয়োগের পূর্বে সতর্কতা জরুরি
যেকোনো বিনিয়োগের পূর্বে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। এই প্রতিবেদনটি শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে এবং এটি কোনো প্রকার বিনিয়োগের উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যেকোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি থাকে। তাই, বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন এবং তারপর বিনিয়োগ নিয়ে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy