মদ কিনতে না পেরে আক্রোশ, লিকার শপে আগুন ধরিয়ে দিল মদ্যপ ব্যক্তি, দেখুন ভিডিও

উত্তরপ্রদেশের মীরাটে এক মদ্যপ ব্যক্তি মদের দোকান বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন। এরপর পেট্রোল ছিটিয়ে তিনি সেই দোকানে আগুন ধরিয়ে দেন। এই ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ফুটেজে।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দৃশ্য
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি প্রথমে দোকানের সামনে আসেন। এরপর হঠাৎ করেই তিনি পেট্রোল বের করে দোকানের দরজায় ছিটিয়ে দেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মদ কিনতে এসে দোকান বন্ধ দেখে রেগে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা করছে।