ভোটের মুখে বিপাকে ১৭ লক্ষ মানুষ! প্রথম দফার আগেই ভোটার তালিকা থেকে উধাও হাজার হাজার নাম

আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। কিন্তু ভোটের ঠিক আগে ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ১৫২টি আসনের জন্য জমা পড়া ৩৬ লক্ষ নামের মধ্যে প্রায় ৪৫ শতাংশ বা ১৭ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে।

আগামী ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং ওই দিনই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। প্রশ্ন উঠছে, এই বিপুল সংখ্যক বাদ পড়া মানুষ কি মাত্র দুই দিনের মধ্যে পুনরায় আবেদন করে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন? নিয়ম অনুযায়ী, নাম বাতিলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আপিল করার কথা থাকলেও, এখনও সেই ট্রাইব্যুনালই গঠিত হয়নি। ফলে সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ‘বিতর্কিত’ মন্তব্য ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে কমিশন সংশ্লিষ্ট এলাকার ভিডিও ফুটেজ ও রিপোর্ট তলব করেছে। একদিকে ভোটাধিকার হারানোর ভয়, অন্যদিকে রাজনৈতিক তরজা—সব মিলিয়ে প্রথম দফার ভোটের আগে রাজ্য়জুড়ে টানটান উত্তেজনা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy