ভোটের মরশুম মানেই রাম রহিমের মুক্তি? ৩০ দিনের প্যারোলে জেল থেকে বের হলেন ডেরা প্রধান

যৌন শোষণের দায়ে সাজাপ্রাপ্ত ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং আবারও প্যারোলে মুক্তি পেলেন। ৩০ দিনের জন্য জেল থেকে ছাড়া পেলেন তিনি—এই নিয়ে মোট ১৬ বার। ২০১৭ সালে ২০ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে ৮ বছর ৯ মাসের সাজার মেয়াদে তিনি প্রায় ৪৫৪ দিন জেলের বাইরে কাটিয়েছেন, যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।

রাম রহিমের প্যারোল বা ফার্লো পাওয়ার ঘটনা প্রায়শই রাজ্যের বিভিন্ন নির্বাচন বা ডেরার বিশেষ অনুষ্ঠানের সঙ্গে মিলে যায়। এর আগে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের একাধিক নির্বাচনের আগে তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনের আগেও তিনি ৩০ দিনের প্যারোল পেয়েছিলেন। প্রশাসনের মতে, জেল ম্যানুয়াল মেনেই এই ছুটি মঞ্জুর করা হয়েছে। নিয়ম অনুযায়ী, এক বছর কারাবাসের পর বন্দীরা প্যারোলের আবেদন করতে পারেন। সাজাপ্রাপ্ত আসামিদের সমাজে পুনরায় মিশতে দেওয়ার উদ্দেশ্যে এই ব্যবস্থা থাকলেও, রাম রহিমের বারবার মুক্তি পাওয়া নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতুহল। আপাতত তিনি ফের ডেরা সাচা সৌদার সদর দপ্তরে যোগ দেবেন বলে জানা গেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy