ভোটের আগে বড় মাস্টারস্ট্রোক ট্রাম্পের! দেশের দুই কোটির বেশি প্রবীণ নাগরিক পাবেন বিশেষ আর্থিক সহায়তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গভীর রাতে এক বড় ঘোষণা করে জানিয়েছেন যে, দেশের প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে ১০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯,৬০০ টাকা) করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমেরিকান নাগরিকদের সরাসরি হাতে টাকা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তাঁর প্রশাসন নিয়েছে, এটি তারই একটি নতুন ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি এবং ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’-এর ঘোষণা অনুযায়ী, যোগ্য প্রবীণদের বেশিরভাগই অক্টোবরের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (ডাইরেক্ট ডিপোজিট) প্রায় ৯০ ডলার করে পেয়ে যাবেন। যাঁদের সরাসরি ব্যাংক জমার ব্যবস্থা নেই, তাঁদের মেডিকেয়ারের খাতায় নথিভুক্ত ঠিকানায় সরাসরি চেক পাঠিয়ে দেওয়া হবে। এই টাকা ‘মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড’ থেকে প্রদান করা হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন যে এই পদক্ষেপের মাধ্যমে প্রবীণরা তাঁদের মেডিকেয়ার পার্ট বি প্রিমিয়ামের খরচ মেলাতে বিশেষ সাহায্য পাবেন। পাশাপাশি, বাইডেন আমলের নীতির সমালোচনা করে তিনি স্পষ্ট জানান যে এই সুবিধা শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্যই বরাদ্দ।