“ভোটের আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হলো!” নন্দিনী চক্রবর্তীকে সরানোয় ‘অ্যান্টি-বেঙ্গল’ তকমা দিলেন মুখ্যমন্ত্রী

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক শীর্ষ স্তরে বড়সড় রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-কে। তাঁদের পরিবর্তে নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে দুষ্যন্ত নারিয়ালা-কে এবং স্বরাষ্ট্রসচিব হয়েছেন সঙ্ঘমিত্রা ঘোষ

সোমবার বিকেলে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে এই পদক্ষেপে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মাঝরাতে অফিসারদের বদল করা হয়েছে। নন্দিনী চক্রবর্তী একজন মহিলা এবং দক্ষ অফিসার। তাঁকে এভাবে সরানো আসলে নারীবিদ্বেষ এবং বাংলা-বিদ্বেষের প্রতিফলন।”

নির্বাচন কমিশনকে একহাত নিয়ে তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাঁদের দেখে দেখে বেছে নিচ্ছেন। তবে জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধি নাশ হয়। অফিসার বদলে দিলেই কি মানুষের মন বদলে দেওয়া যায়? যত খুশি বদল করুন, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবেই।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy