ভোটার কার্ড হারিয়ে গেলেও চিন্তা নেই! মোবাইলে ডাউনলোড করুন ডিজিটাল ভোটার কার্ড (e-EPIC), জেনে নিন সহজ পদ্ধতি

রাজ্যজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই পুরনো নথি, বিশেষ করে ভোটার কার্ডের খোঁজ পড়েছে ঘরে ঘরে। আলমারি বা ফাইলপত্র ঘেঁটে যদি দেখেন আপনার ভোটার কার্ডটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই!
কারণ, এখন আর কার্ড হারিয়ে গেলেও সমস্যা নেই। সরকার এখন ডিজিটাল ভোটার কার্ড বা ই-ইপিআইসি (e-EPIC) ডাউনলোড করার সুবিধা দিয়েছে। বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন থেকে আপনার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ডিজিটাল কার্ড সঙ্গে নিয়ে কোথাও যাওয়ারও প্রয়োজন নেই—মোবাইলে এটি দেখালেই আপনার কাজ হাসিল হবে।
মোবাইল থেকে কীভাবে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন?
ভোটার কার্ড (e-EPIC) ডাউনলোড করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:
ওয়েবসাইট ভিজিট করুন: প্রথমে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://voterportal.eci.gov.in/ অথবা National Voters’ Service Portal (NVSP) ভিজিট করুন। অথবা আপনার মোবাইলে ‘Voter Helpline’ অ্যাপটি ডাউনলোড করুন।
লগ ইন / রেজিস্ট্রেশন: যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি ব্যবহার করে সাইন আপ করুন। অ্যাকাউন্ট থাকলে, লগ ইন করুন।
ডাউনলোড অপশন: লগ ইন করার পর, ‘Download e-EPIC’ বা ‘e-EPIC Download’ অপশনটি খুঁজুন এবং সেটিতে ক্লিক করুন।
তথ্য দিন: এবার আপনার EPIC (Electoral Photo Identity Card) নম্বর অথবা ফর্ম-৬ (নতুন ভোটারদের ক্ষেত্রে) রেফারেন্স নম্বরটি দিন।
OTP যাচাই: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP (One Time Password) আসবে। সেটি প্রবেশ করিয়ে যাচাই (Verify) করুন।
ডাউনলোড: OTP যাচাই হওয়ার পর আপনার ডিজিটাল ভোটার কার্ডটি স্ক্রিনে চলে আসবে। এবার ‘Download e-EPIC’ বাটনে ক্লিক করে এটি PDF ফরম্যাটে আপনার মোবাইলে সেভ করে নিন।
এই ডিজিটাল কার্ডটি হার্ড কপির মতোই সব ক্ষেত্রে বৈধ। ফলে SIR প্রক্রিয়া বা অন্যান্য সরকারি কাজে কার্ডের প্রিন্ট আউট না থাকলেও মোবাইলের ডিজিটাল কপিটিই যথেষ্ট।