রাজ্য বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ব্রাত্য বসু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনার তুলনা করেছেন। এই মন্তব্যের প্রতিবাদ করার কারণেই তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
এই মন্তব্যের পর বিজেপি বিধায়করা তীব্র প্রতিবাদ জানান এবং ব্রাত্য বসুর মন্তব্যকে ভারতীয় সেনার প্রতি অপমান বলে আখ্যা দেন। এই পরিস্থিতিতে বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভার স্পিকার সাসপেন্ড করার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।