ব্রঙ্কো টেস্ট থেকে কেন বাদ পড়লেন রোহিত-গিলরা, সামনে এলো আসল কারণ

এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক করা ব্রঙ্কো টেস্ট শেষ পর্যন্ত হলো না। ফিটনেস টেস্ট দিতে ব্যাঙ্গালুরুতে এলেও রোহিত শর্মা, শুবমান গিলসহ দলের বাকি সদস্যদের এই কঠোর পরীক্ষা দিতে হয়নি। স্বাভাবিক ইয়ো-ইয়ো এবং অন্যান্য ফিটনেস টেস্টেই সীমাবদ্ধ ছিল তাদের শারীরিক পরীক্ষা। এমনকি, বিরাাট কোহলিকে লন্ডন থেকেই অনলাইনে ফিটনেস টেস্ট দেওয়ার অনুমতি দেওয়ায় এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে।


 

কেন হলো না ব্রঙ্কো টেস্ট?

 

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া কাপ খেলার জন্য ভারতীয় ক্রিকেটাররা বৃহস্পতিবার দুবাই পৌঁছাবেন। সেখানেই দলের কোচ ও ম্যানেজমেন্ট চাইলে ক্রিকেটারদের জন্য এই ব্রঙ্কো টেস্টের ব্যবস্থা করা হতে পারে। কোচ গৌতম গম্ভীর ফিটনেসের ওপর কতটা জোর দেন, তার ওপর নির্ভর করছে ভবিষ্যতে এই টেস্ট বাধ্যতামূলক হবে কি না।

ব্রঙ্কো টেস্টে ব্যর্থ হলে কোনো ক্রিকেটার এশিয়া কাপের দল থেকে বাদ পড়বেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু’র অধীনে এই ফিটনেস টেস্টের উপর জোর দেওয়া হচ্ছে।


 

ফিটনেস নিয়ে কঠোর অবস্থান

 

বিসিসিআই সূত্রের খবর, আসন্ন সময়ে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বিদেশি সফর রয়েছে। তাই ফিটনেস নিয়ে কোনো আপস করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট দল। ফিটনেস ঘাটতি থাকলে দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় সব ক্রিকেটারকে সর্বোচ্চ ফিটনেস লেভেল বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো খেলোয়াড়কেই ফিটনেসের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy