বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে ফের বিতর্ক! নীতিশ রানা কি তাহলে পরোক্ষে ইঙ্গিত করলেন কিছু?

গত আইপিএল থেকেই আলোচনায় বৈভব সূর্যবংশী। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে সবার নজর কেড়েছেন এই তরুণ ক্রিকেটার। তবে এবার তাকে নিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন ভারতীয় তারকা নীতিশ রানা। দিল্লির প্রিমিয়ার লিগে নেতৃত্ব দিতে গিয়ে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন তিনি। এবার বৈভবের বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বৈভবের বয়স নিয়ে প্রশ্ন করা হয় নীতিশকে, “ওর বয়স কি সত্যিই ১৪ বছর?” এই প্রশ্নের উত্তরে নীতিশ হেসে ফেলেন, যা থেকে বোঝা যায় তিনি ব্যাপারটি নিয়ে মজা করছেন। তবে অনেকে মনে করছেন, তার এই হাসির মধ্যে দিয়ে বৈভবের বয়স নিয়ে পরোক্ষে প্রশ্ন তুলেছেন তিনি।

একই সাক্ষাৎকারে রিয়ান পরাগের আচরণ নিয়েও চাঞ্চল্যকর মন্তব্য করেন নীতিশ।

২০২৫ আইপিএলে বৈভবের দুর্দান্ত পারফরম্যান্স
২০২৫ আইপিএলে মাত্র ১৪ বছর বয়সেই দারুণ খেলেছিলেন বৈভব। তার দল রাজস্থান রয়্যালস ভালো না করলেও, তিনি দুর্দান্ত পারফর্ম করে একটি সেঞ্চুরিও হাঁকান। তার এই পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

এই ধরনের বিতর্কের জেরে তরুণ ক্রিকেটারদের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যা তাদের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর।