‘বেঙ্গল ফাইলস’-এর বিরুদ্ধে মামলা খারিজ, হাইকোর্ট জানাল…

‘বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্রের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ছবির প্রয়োজকের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা নামেও পরিচিত) নাতি শান্তনু মুখোপাধ্যায়। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা জানান, প্রয়োজনীয় তথ্যের অভাবে মামলার কোনো সারবত্তা নেই।
কেন মামলা খারিজ হলো?
মামলাকারী শান্তনু মুখোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, ছবিতে তার দাদুর চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মিথ্যা এবং তার সম্মানহানি করছে। তিনি আরও বলেছিলেন, ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, যিনি বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের একজন সদস্য, কীভাবে এমন একটি কাজ করতে পারেন।
শান্তনু মুখোপাধ্যায় এই বিষয়ে ফিল্ম সেন্সর বোর্ডে একটি আরটিআই (RTI) আবেদন করেছিলেন, কিন্তু তার কোনো উত্তর পাননি। এই তথ্যের অভাবে, হাইকোর্ট মামলার ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে। কেন্দ্রীয় সরকারের আইনজীবীও এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, যার কোনো সদুত্তর দিতে পারেননি মামলাকারী। ফলে, আদালত মামলাটি খারিজ করার সিদ্ধান্ত নেয়।
শান্তনু মুখোপাধ্যায় এর আগে বউবাজার থানায় এই বিষয়ে দুটি অভিযোগ দায়ের করেছিলেন।
- tips24desk
- "২৪ থেকে ৪৮ ঘণ্টার দীর্ঘ অপেক্ষা!"-হেলিকপ্টারে উঠে নিরাপদ জায়গায় যেতে মরিয়া লোকজন September 3, 2026
- সি-ফুডের নামে বিষ খাচ্ছেন না তো? বকখালির রেস্তোরাঁগুলিতে হানা দিয়ে উদ্ধার পচা মাছ-মাংস September 3, 2026
- "নাম না নিয়ে কুমন্তব্য"-কর্নেল সোফিয়া কুরেশি কাণ্ডে মন্ত্রীর পাশে দাঁড়াল মধ্যপ্রদেশ সরকার September 3, 2026
- মাঝআকাশে হঠাৎ অসুস্থ পাইলট, ইন্ডিগোর বিমান জরুরি অবতরণ করল মাসকটে September 3, 2026
- হড়পা বানের ক্ষত না শুকাতেই নতুন আতঙ্ক! বৃহস্পতিবার সকালে ভয়াবহ কম্পন তিব্বতে, September 3, 2026