বৃহস্পতির নক্ষত্র প্রবেশ করবেন সূর্য! সৌভাগ্যের জোয়ারে ভাসবে ৩ রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা, আত্মা, আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তির কারক হিসেবে গণ্য করা হয়। বর্তমানে তুলা রাশি ও স্বাতী নক্ষত্রে অবস্থান করছেন সূর্যদেব। তবে আগামী ৬ নভেম্বর তিনি নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করতে চলেছেন বিশাখা নক্ষত্রে। যেহেতু বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি, তাই সূর্যের এই গুরুর নক্ষত্রে প্রবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। জ্যোতিষ গণনা অনুযায়ী, সূর্যের এই গোচরের ফলে একাধিক রাশির জাতক-জাতিকার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ এবং ভাগ্যোদয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামী ৬ নভেম্বর রাত ৯টা বেজে ৮ মিনিটে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবেন সূর্য এবং ২০ নভেম্বর পর্যন্ত এখানেই গোচর করবেন। এরপর ১৬ নভেম্বর সূর্য রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে পা রাখবেন। বিশাখা নক্ষত্রে সূর্যের এই অবস্থানের ফলে কোন কোন রাশি বিশেষ লাভবান হতে চলেছেন, তা একনজরে দেখে নেওয়া যাক:
১. কর্কট রাশি
সূর্যের বিশাখা নক্ষত্রে প্রবেশ কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। এই সময়ে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি।
আর্থিক উন্নতি: আকস্মিক অর্থবৃদ্ধি ও সঞ্চয়ের সুযোগ বাড়বে।
পারিবারিক সুখ: ঘর-পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে, প্রিয়জনদের সঙ্গে দারুণ সময় কাটবে।
কাক্সিক্ষত সাফল্য: চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুবর্ণ সুযোগ পাবেন। বরিষ্ঠ আধিকারিকদের সামনে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন।
ব্যবসা: ব্যবসায় নতুন এবং লাভজনক সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখনই একটু সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ হবে।
২. ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য কেরিয়ার ও শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে সূর্যের এই গোচরে।
কমিউনিকেশন ও গাইডেন্স: অভিজ্ঞ এবং বর্ষীয়ান আধিকারিকদের সহযোগিতা আপনার কাজের পথ মসৃণ করবে।
পরিবর্তন: যারা চাকরি বদলানোর কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। নিখুঁত রণকৌশল তৈরি করে এগোলে নিশ্চিত সাফল্য মিলবে।
শিক্ষার্থী: উচ্চশিক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন জাতকরা বিশেষভাবে উপকৃত হবেন। তবে ভাগ্যের ভরসায় বসে না থেকে নিজের পরিশ্রম চালিয়ে যান।
৩. মীন রাশি
মীন রাশির জাতকদের কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে সূর্যের এই নক্ষত্র বদল।
কাজের অগ্রগতি: কর্মক্ষেত্রে নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করার সুযোগ পাবেন। দীর্ঘকাল ধরে আটকে থাকা কাজগুলো এবার সম্পন্ন হতে পারে।
ব্যবসার প্রসার: ব্যবসায় পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং নতুন গ্রাহক পাওয়ার যোগ রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোলে যেকোনো বাধা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব।
সতর্কতা: কাজের চাপে যাতে স্বাস্থ্যের অবনতি না ঘটে, সেদিকে বিশেষ নজর দিন।