বিশ্বাসঘাতকতা শিক্ষকের! জোর করে ধর্ষণ ও গোপন ছবি ভাইরাল করে ব্ল্যাকমেল, বারুইপুর পুলিশের জালে অভিযুক্ত ‘সুমন দাস’

এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ, ব্যক্তিগত গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি এবং ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায়। ইতিমধ্যেই নির্যাতিতা ছাত্রীর পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শিক্ষকের বিরুদ্ধে কী অভিযোগ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী সোনারপুর থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত শিক্ষক সুমন দাস তাঁকে টিউশন পড়াতেন। অভিযোগ, ওই শিক্ষক প্রথমে ছাত্রীকে ফোন করে উত্ত্যক্ত করতে শুরু করেন। এরপর আত্মহত্যা করার ব্ল্যাকমেল করে তাঁকে নিজের বাড়িতে ডাকেন।

অভিযোগ, সেই সুযোগে সুমন দাস ছাত্রীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেই ঘটনার আপত্তিকর ছবি তুলে রাখেন।

গোপন ছবি ভাইরাল করে ব্ল্যাকমেল
অভিযোগ উঠেছে, এরপর থেকে অভিযুক্ত শিক্ষক সেই গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ছাত্রীকে নিয়মিত ব্ল্যাকমেল করতেন। শুধু হুমকি নয়, অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই ছাত্রীর সেই ছবিগুলি সমাজমাধ্যমে ভাইরালও করা হয়।

এই ঘটনার পরেই নির্যাতিতা ছাত্রীর পরিবার আর দেরি না করে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে।

নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক সুমন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বারুইপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা এই ভয়ঙ্কর অভিযোগের জেরে স্তম্ভিত এলাকার বাসিন্দারা।