বিশ্বজয়ে বাঙালি! এলন মাস্কের ঠিক পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী সিইও শঙ্খ মিত্র

বাঙালি মেধার জয়জয়কার আবারও বিশ্বমঞ্চে। ভারতীয় বংশোদ্ভূত শঙ্খ মিত্র বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী সিইও হিসেবে নিজের নাম লিখিয়েছেন। ‘ওয়েলটাওয়ার’ (Welltower)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে ২০২৫ সালে তাঁর মোট পারিশ্রমিক বা প্যাকেজের পরিমাণ দাঁড়িয়েছে ৮২১ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৭১৭ কোটি টাকা। এই বিশাল আয়ের দৌড়ে তাঁর উপরে এখন একমাত্র রয়েছেন টেসলা এবং স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ক।

কলকাতার মাটি থেকে শুরু হয়েছিল তাঁর কর্মজীবনের পথচলা। আজ সেই শঙ্খ মিত্রই আন্তর্জাতিক কর্পোরেট জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট সেক্টরে তাঁর অসাধারণ নেতৃত্ব এবং কৌশলগত দূরদর্শিতা ‘ওয়েলটাওয়ার’-কে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বিশ্বব্যাপী শীর্ষ ধনীতম সিইওদের তালিকায় স্থান করে নেওয়া শঙ্খ মিত্রের এই অভাবনীয় সাফল্য আজ লক্ষ লক্ষ তরুণ পেশাজীবীর কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর এই আকাশচুম্বী আয় শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং কঠোর পরিশ্রম ও মেধার সঠিক প্রয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।