বিশ্বকর্মা পুজোয় কি ব্যাঙ্ক খোলা থাকবে? আগামী মাসে ১৫ দিনের ছুটির এই বিরাট আপডেট

মাস শুরুর আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) আগামী মাসের ব্যাঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। সামনেই সেপ্টেম্বর মাস, আর এই মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, গণেশ চতুর্থী সহ একাধিক উৎসবের মরসুম থাকায় ব্যাংকগুলিতে ছুটির ছড়াছড়ি থাকতে চলেছে। যদি আগামী মাসে আপনার ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে কোন কোন দিন এবং কখন আপনার শহরের ব্যাংক বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া অত্যন্ত জরুরি। তবে ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবা সম্পূর্ণরূপে চালু থাকবে।
সেপ্টেম্বরে মোট ১৫ দিন ছুটি
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন উৎসব, সাপ্তাহিক ছুটি এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে ৬, ১৩, ২০ এবং ২৭ সেপ্টেম্বর—এই চার দিন রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। পাশাপাশি ১২ সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার) এবং ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আঞ্চলিক ও রাজ্যভিত্তিক ছুটির তালিকা
সাপ্তাহিক ছুটির বাইরে বিভিন্ন অঞ্চলে উৎসব ও বিশেষ দিন উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকাটি নিম্নরূপ:
৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী বা কৃষ্ণ জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা, পাটনা, রাঁচি, লখনৌ, কানপুর, আহমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর সহ দেশের বহু শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১ সেপ্টেম্বর: জয়পুর পৌর কর্পোরেশন এলাকার নির্বাচনের জন্য স্থানীয় ছুটি থাকবে।
১২ সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেবের তিরোধান তিথি ও দ্বিতীয় শনিবারের জন্য গুয়াহাটিতে ছুটি।
১৪ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর ও পানাজির মতো শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ সেপ্টেম্বর: সংবৎসরী ও নুয়াখাই উপলক্ষ্যে আহমেদাবাদ, ভুবনেশ্বর ও পানাজিতে ছুটি।
২১ সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেব ও শ্রী নারায়ণ গুরু সমাধির জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুয়াহাটি, কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ।
২২ সেপ্টেম্বর: কর্মপুজো উপলক্ষ্যে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ সেপ্টেম্বর: মহারাজা হরি সিংজির জন্মদিন উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ছুটি।
২৫ সেপ্টেম্বর: ইন্দ্রযাত্রা উৎসব উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
বিশ্বকর্মা পুজোয় কি ব্যাঙ্ক খোলা?
অনেকের মনেই প্রশ্ন থাকে বিশ্বকর্মা পুজোয় কি ছুটি থাকে? রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিশ্বকর্মা পুজোর দিন ব্যাঙ্কগুলির জন্য কোনও সরকারি ছুটি ঘোষণা করা হয়নি। ফলে ওই দিন স্বাভাবিক নিয়মে ব্যাঙ্ক খোলা থাকবে।
কোন কোন কাজে প্রভাব পড়বে?
ব্যাংক বন্ধ থাকায় চেকের ছাড়পত্র পাওয়া, শাখায় গিয়ে নগদ টাকা জমা বা তোলা, ডিমান্ড ড্রাফট তৈরি, পাসবুক আপডেট কিংবা ঋণ সংক্রান্ত অফলাইন কাজে কিছুটা দেরি হতে পারে। তবে গ্রাহকদের স্বস্তির খবর হলো, ছুটির দিনেও এটিএম পরিষেবা এবং ইউপিআই, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো সমস্ত ডিজিটাল ও অনলাইন লেনদেন পরিষেবা ২৪x৭ সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।