স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ, বেতন শুনলে চোখ কপালে উঠবে

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)-তে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদের আওতায় ট্রেড ফিন্যান্স অফিসার পদে মোট ৩৫টি শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি স্টেট ব্যাংকের ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পদে প্রায় ১০ হাজার শূন্যপদেও নিয়োগের প্রক্রিয়া চলছে।

শূন্যপদ ও গ্রেড সংক্রান্ত তথ্য:
এসবিআই-এর ট্রেড ফিন্যান্স অফিসার পদে মোট ৩৫টি শূন্যপদের মধ্যে ১৪টি পদ রাখা হয়েছে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ১ (JMGS-I) এবং বাকি ২১টি পদ মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ২ (MMGS-II)-এর আওতাধীন। কলকাতা বা হায়দ্রাবাদ সহ দেশের যেকোনো স্থানে এই পোস্টিং হতে পারে।

বয়সসীমা ও যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীর বয়স ২৩ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স থেকে ফোরেক্স বা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সার্টিফিকেশন থাকা বাধ্যতামূলক।

বেতন কাঠামো:

JMGS-I পদের জন্য: ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

MMGS-II পদের জন্য: ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ:
ট্রেড ফিন্যান্স অফিসার পদে শর্টলিস্টিং ও ১০০ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। ইতিমধ্যেই গত ২৯ আগস্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এর জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, প্রায় ১০ হাজার শূন্যপদের জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদের জন্য আবেদনের প্রক্রিয়াও চলমান রয়েছে। চাকরিপ্রার্থীরা এসবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জেনে আবেদন সম্পন্ন করতে পারেন।